ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম :

দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা: শিক্ষামন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • / 19

ছবি: সংগৃহীত

এসএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার্থীদের ফেল করার ধারাবাহিকতা বন্ধ করা, ঝরে পড়া রোধ এবং সাধারণ শিক্ষায় পিছিয়ে পড়াদের কারিগরি শিক্ষায় যুক্ত করার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) মিলনায়তনে ৪৯তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে সদ্য নিয়োগপ্রাপ্ত ৬৫১ জন কর্মকর্তার ওরিয়েন্টেশন অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

এহছানুল হক মিলন বলেন, বছরের পর বছর শিক্ষার্থীদের ফেল করার ধারাবাহিকতা চলতে দেওয়া হবে না। বারবার পরীক্ষা নেওয়া কিংবা কালক্ষেপণের সুযোগও রাখবে না সরকার। সাধারণ শিক্ষাব্যবস্থায় যারা এগিয়ে যেতে পারবে না, তাদের কারিগরি শিক্ষাব্যবস্থায় নেওয়া হবে।

আরও পড়ুন  অভিন্ন প্রশ্নপত্রে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

ঝরে পড়া শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তুলতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যেন পড়াশোনায় পিছিয়ে না পড়ে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার বিষয়ে তিনি বলেন, দেশে নৈতিকতার অবক্ষয় ঘটেছে। এ অবস্থা থেকে উত্তরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিদ্যালয়ে চতুর্থ শ্রেণি থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, এসব উদ্যোগের মাধ্যমে একটি প্রজন্মকে নৈতিকভাবে গড়ে তোলার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে খেলাধুলা শুরু হয়েছে। পাশাপাশি আয়োজন করা হচ্ছে প্রধানমন্ত্রী গোল্ডকাপ। পড়াশোনা ও খেলাধুলার সমন্বয়ে বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত সচিব ড. সরদার কেরামত আলী। এতে বক্তব্য দেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক আব্দুল মজিদ এবং শিক্ষামন্ত্রীর সহধর্মিণী নাজমুন নাহার বেবী।

নিউজটি শেয়ার করুন

দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৬:০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬