বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ আর নেই
- আপডেট সময় ১০:৩৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- / 18
বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ মারা গেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
তাঁর ছেলে ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেন।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে দেওয়া ওই পোস্টে তানভীর আহমেদ রবিন লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আব্বু আর নেই। সে তার রবের কাছে চলে গিয়েছেন।’ পোস্টে তিনি জানান, রাত ৮টা ১০ মিনিটে এভারকেয়ার হাসপাতালে তাঁর বাবা শেষ নিশ্বাস ত্যাগ করেন।
পোস্টে সালাউদ্দিন আহমেদের জানাজার সময় ও স্থান সম্পর্কেও তথ্য দেন তাঁর ছেলে। তিনি জানান, শ্যামপুর-কদমতলীর লাল মসজিদে বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হবে। তবে পোস্টে জানাজার দিন হিসেবে ‘আগামীকাল মঙ্গলবার’ উল্লেখ করা হয়েছে, যা প্রকাশিত সংবাদের তারিখের সঙ্গে অসংগতিপূর্ণ।
বাবার জন্য সবার কাছে দোয়া চেয়ে তানভীর আহমেদ রবিন লেখেন, মহান আল্লাহ যেন তাঁর বাবাকে জান্নাতুল ফেরদাউস দান করেন।
আমিন






















