ঢাকা ০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • / 15

ছবি: সংগৃহীত

প্রবাসীদের অর্থ-সম্পদ সুরক্ষা এবং বিদেশে বিভিন্ন সংকট মোকাবিলায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার। আদালতটিতে প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও সংকটের পাশাপাশি তাঁদের মামলাও পরিচালনা করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘সোনার মানুষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি শ্রম রপ্তানি। তবে অন্য দেশের শ্রমিকদের তুলনায় বাংলাদেশের শ্রমিকেরা তাঁদের শ্রমের যথাযথ মূল্য পাচ্ছেন না। এর অন্যতম কারণ অসাধু ব্যবসায়ীরা। তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার সময় এসেছে। এ সমস্যা মোকাবিলায় সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন  জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

তিনি আরও বলেন, প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা করছে সরকার। আদালতটিতে প্রবাসীদের যেকোনো ধরনের সমস্যা ও সংকটের পাশাপাশি তাঁদের মামলা পরিচালনার ব্যবস্থা থাকবে। উদ্যোগটি শিগগিরই বাস্তবায়নের পর্যায়ে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আইনমন্ত্রী জানান, বিশেষ আদালত গঠনের বিষয়টি বর্তমানে খসড়া পর্যায়ে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী

আপডেট সময় ০১:৩৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

প্রবাসীদের অর্থ-সম্পদ সুরক্ষা এবং বিদেশে বিভিন্ন সংকট মোকাবিলায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার। আদালতটিতে প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও সংকটের পাশাপাশি তাঁদের মামলাও পরিচালনা করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘সোনার মানুষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি শ্রম রপ্তানি। তবে অন্য দেশের শ্রমিকদের তুলনায় বাংলাদেশের শ্রমিকেরা তাঁদের শ্রমের যথাযথ মূল্য পাচ্ছেন না। এর অন্যতম কারণ অসাধু ব্যবসায়ীরা। তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার সময় এসেছে। এ সমস্যা মোকাবিলায় সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন  আদালতে সাক্ষ্য না দেওয়ায় ঢামেকের দুই চিকিৎসকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা