ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

দিল্লির আন্দোলনে বাংলাদেশের হাত আছে: দিলীপ ঘোষ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:২৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • / 19

ছবি: সংগৃহীত

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ এবং ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পর্যালোচনা (এসআইআর) প্রক্রিয়া বাতিলের দাবিতে দিল্লিসহ দেশটির বিভিন্ন শহরে চলমান আন্দোলনের পেছনে বাংলাদেশের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী দিলীপ ঘোষ।
বাংলাদেশের মন্ত্রীদের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট দেখলেই আন্দোলনের পেছনের উদ্দেশ্য বোঝা যাবে বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার (৯ অক্টোবর) সন্ধ্যায় পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ায় একটি দুর্গাপূজার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

দিলীপ ঘোষের অভিযোগ, আন্দোলনের পেছনে বিদেশি রাষ্ট্রের মদদ রয়েছে এবং বিদেশ থেকে বিপুল অর্থ আসছে।
এ ধরনের অর্থায়ন ঠেকাতে ভারতের কেন্দ্রীয় সরকার সংসদে ‘ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট’ (এফসিআরএ) নামে একটি বিল আনছে বলেও জানান তিনি।

আরও পড়ুন  নাহিদ রানার বিধ্বংসী ৫ উইকেট; নিউজিল্যান্ডকে ১৯৮ রানেই গুটিয়ে দিল বাংলাদেশ

দিলীপ ঘোষের বক্তব্য অনুযায়ী, বিদেশ থেকে আসা অনুদানের ওপর নিয়ন্ত্রণ এবং সেই অর্থের ব্যবহারে স্বচ্ছতা নিশ্চিত করাই বিলটির উদ্দেশ্য। তাঁর দাবি, বিলটি আটকে দিতেই এ ধরনের আন্দোলন করা হচ্ছে।

‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) আয়োজিত আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে তৃণমূল কংগ্রেসের মতো রাজনৈতিক দলের আন্দোলনে অংশ নেওয়ার বিষয়েও প্রশ্ন তোলেন পশ্চিমবঙ্গের সাবেক বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

তিনি বলেন, বিরোধী দলগুলোর হাতে এখন তেমন কোনো কাজ নেই। তাঁর মন্তব্য, পূজা এলে ঘুরে বেড়ানো ও আনন্দ করা, আর শীত এলে ধরনায় বসাই তাদের কাজ।

নিউজটি শেয়ার করুন

দিল্লির আন্দোলনে বাংলাদেশের হাত আছে: দিলীপ ঘোষ

আপডেট সময় ০৬:২৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ এবং ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পর্যালোচনা (এসআইআর) প্রক্রিয়া বাতিলের দাবিতে দিল্লিসহ দেশটির বিভিন্ন শহরে চলমান আন্দোলনের পেছনে বাংলাদেশের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী দিলীপ ঘোষ।
বাংলাদেশের মন্ত্রীদের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট দেখলেই আন্দোলনের পেছনের উদ্দেশ্য বোঝা যাবে বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার (৯ অক্টোবর) সন্ধ্যায় পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ায় একটি দুর্গাপূজার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

দিলীপ ঘোষের অভিযোগ, আন্দোলনের পেছনে বিদেশি রাষ্ট্রের মদদ রয়েছে এবং বিদেশ থেকে বিপুল অর্থ আসছে।
এ ধরনের অর্থায়ন ঠেকাতে ভারতের কেন্দ্রীয় সরকার সংসদে ‘ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট’ (এফসিআরএ) নামে একটি বিল আনছে বলেও জানান তিনি।

আরও পড়ুন  জবি শিক্ষার্থীদের আন্দোলনে উত্তপ্ত পরিস্থিতি, তথ্য উপদেষ্টাকে লক্ষ্য করে বোতল নিক্ষেপ