ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬

সরকারের সমালোচনা করা যাবে, রাষ্ট্রবিরোধী ন্যারেটিভে কঠোর পদক্ষেপ: তথ্য প্রতিমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • / 5

ছবি: সংগৃহীত

সরকারের সমালোচনা বা সরকারের বিরুদ্ধে মতপ্রকাশে বাধা না থাকলেও রাষ্ট্রের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করা হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। একই সঙ্গে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেছেন, জনগণ ও রাষ্ট্রের স্বার্থকে গুরুত্ব দিয়ে আইনটি আরও কার্যকর করার বিষয়ে কাজ চলছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে করণীয় নিয়ে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

ইয়াসের খান চৌধুরী বলেন, সরকারের সমালোচনা করার অধিকার সবার রয়েছে। সরকারের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করলেও এ কারণে কোনো পদক্ষেপ নেওয়া হবে না। তবে রাষ্ট্রের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করা হলে তা কঠোরভাবে দমন করা হবে বলে জানান তিনি।

আরও পড়ুন  সেন্ট মার্টিন রক্ষায় পরিবেশবান্ধব পরিকল্পনায় জোর দিচ্ছে সরকার: পরিবেশ উপদেষ্টা

সাইবার সুরক্ষা আইন সংশোধনের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এ নিয়ে সরকার কাজ করছে এবং ইতোমধ্যে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনটি কীভাবে আরও কার্যকর ও শক্তিশালী করা যায়, তা নিয়ে আলোচনা চলছে।

তিনি জানান, সংশোধিত আইনে নারী ও শিশুর সাইবার নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সাইবার বুলিং, মানহানিকর প্রচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের বিরুদ্ধে অপপ্রচারের কারণে অনেকে মানসিকভাবে বিপর্যস্ত হন। এসব বিষয় বিবেচনায় নিয়ে আইনে প্রয়োজনীয় বিধান যুক্ত করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, আইনটি প্রণয়নের আগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলোচনা করে ব্যাপক জনপরামর্শ নেওয়া হবে। একই সঙ্গে আইনটির যাতে অপব্যবহার না হয়, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে সচেতনতা ও নৈতিক শিক্ষা বাড়ানোর উদ্যোগের কথাও জানান ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন শিক্ষামূলক ভিডিও ও রিলস তৈরির উদ্যোগ নিয়েছে।

এসব কনটেন্ট স্কুল-কলেজসহ বিভিন্ন পর্যায়ে প্রচারের পাশাপাশি তথ্য অফিস ও সাংবাদিকদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে বলেও জানান তথ্য প্রতিমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

সরকারের সমালোচনা করা যাবে, রাষ্ট্রবিরোধী ন্যারেটিভে কঠোর পদক্ষেপ: তথ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৫:২৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬

সরকারের সমালোচনা বা সরকারের বিরুদ্ধে মতপ্রকাশে বাধা না থাকলেও রাষ্ট্রের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করা হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। একই সঙ্গে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেছেন, জনগণ ও রাষ্ট্রের স্বার্থকে গুরুত্ব দিয়ে আইনটি আরও কার্যকর করার বিষয়ে কাজ চলছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে করণীয় নিয়ে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

ইয়াসের খান চৌধুরী বলেন, সরকারের সমালোচনা করার অধিকার সবার রয়েছে। সরকারের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করলেও এ কারণে কোনো পদক্ষেপ নেওয়া হবে না। তবে রাষ্ট্রের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করা হলে তা কঠোরভাবে দমন করা হবে বলে জানান তিনি।

আরও পড়ুন  রেলপথ গুলোকে নতুন করে ঢেলে সাজাতে চায় সরকার