ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

রেলপথ গুলোকে নতুন করে ঢেলে সাজাতে চায় সরকার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • / 587

ছবি: সংগৃহীত

রেল মন্ত্রনালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন জানিয়েছেন,অপরিকল্পিতভাবে গড়ে ওঠা রেলপথগুলোকে নতুন করে ঢেলে সাজাতে চায় সরকার। শনিবার (২৬ জুলাই) দুপুরে নাটোর রেলস্টেশন পরিদর্শনে এসে তিনি এসব কথা জানান।

তিনি বলেন, যে রুটগুলো বছরের পর বছর লোকসানে চলছে, সেগুলো বিশ্লেষণ করে প্রয়োজনে সেগুলো তুলে প্রয়োজনীয় স্থানে লাইন স্থাপন করা হবে। সড়কপথের সঙ্গে সমন্বয় করে রেলকে একটি ব্যবসাবান্ধব পণ্য পরিবহন মাধ্যম হিসেবে গড়ে তোলা হবে। এতে জেলাভিত্তিক বাণিজ্য সম্প্রসারণ সহজ হবে।

আরও পড়ুন  সেনাবাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসির ক্ষমতা আরও ২ মাস বাড়াল সরকার

শেখ মইনউদ্দিন বলেন, শুধু যাত্রী পরিবহন নয়, আমরা পণ্য পরিবহনের ক্ষেত্রেও রেলকে একটি কার্যকর মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। এজন্য দেশের ট্রান্সপোর্ট নেটওয়ার্কে রেলকে কেন্দ্র করে একটি নতুন কাঠামো গড়ে তোলার কাজ শুরু হয়েছে। বছরের শেষ নাগাদ গবেষণা শেষে নীতিগত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের পথে যাওয়া যাবে।

পরিদর্শনকালে রেলওয়ের পশ্চিমাঞ্চলের কমার্শিয়াল ম্যানেজার সজিত কুমার বিশ্বাস, জেলা প্রশাসনের কর্মকর্তাসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

রেলপথ গুলোকে নতুন করে ঢেলে সাজাতে চায় সরকার

আপডেট সময় ০৭:৫৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

রেল মন্ত্রনালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন জানিয়েছেন,অপরিকল্পিতভাবে গড়ে ওঠা রেলপথগুলোকে নতুন করে ঢেলে সাজাতে চায় সরকার। শনিবার (২৬ জুলাই) দুপুরে নাটোর রেলস্টেশন পরিদর্শনে এসে তিনি এসব কথা জানান।

তিনি বলেন, যে রুটগুলো বছরের পর বছর লোকসানে চলছে, সেগুলো বিশ্লেষণ করে প্রয়োজনে সেগুলো তুলে প্রয়োজনীয় স্থানে লাইন স্থাপন করা হবে। সড়কপথের সঙ্গে সমন্বয় করে রেলকে একটি ব্যবসাবান্ধব পণ্য পরিবহন মাধ্যম হিসেবে গড়ে তোলা হবে। এতে জেলাভিত্তিক বাণিজ্য সম্প্রসারণ সহজ হবে।

আরও পড়ুন  জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রাম বন্ধের নির্দেশ দিল ভিয়েতনাম সরকার