ঢাকা ১১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
শিরোনাম :
লোডশেডিং ব্যবস্থাপনা ছাড়া আপাতত উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ৩ মনোনয়নপত্র জমা বিশ্বকাপে সরাসরি খেলার পথে বাংলাদেশ বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে মার্কিন কোম্পানিগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান নাজমুলের উচ্চশিক্ষার স্বপ্নে প্রধানমন্ত্রীর সহায়তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে পাচ্ছে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন ভুয়া সংবাদের চেয়েও ক্ষতিকর ভুয়া গোয়েন্দা তথ্য: ট্রাম্পকে আরাগচি আইনের শাসন প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী আসাদুজ্জামান ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় সমন্বিত নীতিমালা প্রণয়নের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের অভিযোগ গঠন ১ সেপ্টেম্বর

ট্রাকচালক হোসেন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের অভিযোগ গঠন ১ সেপ্টেম্বর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / 30

ছবি: সংগৃহীত

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ১ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এ দিন নির্ধারণ করেন।

এদিন মামলার অভিযোগ গঠন শুনানির কথা ছিল। তবে কয়েকজন আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা সম্ভব না হওয়ায় রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করে। আদালত সেই আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠন শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান ট্রাকচালক মো. হোসেন। ঘটনার দিন গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফেরার পথে আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে তিনি গুলিবিদ্ধ হন এবং পরে মারা যান বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন  শীর্ষ বৈঠকে মোদির ইতিবাচক সুর: শেখ হাসিনার প্রত্যর্পণে আশাবাদী ইউনূস

হোসেনের মৃত্যুর ঘটনায় ২০২৪ সালের ৩১ আগস্ট তার মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।

মামলাটির তদন্ত শেষে ২০২৫ সালের ২৩ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আকরামুজ্জামান। এতে শেখ হাসিনাসহ মোট ৩৪ জনকে আসামি করা হয়।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এবং সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

এ ছাড়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানসহ আরও কয়েকজনকে মামলায় আসামি করা হয়েছে।

মামলার এজাহার ও তদন্তসংক্রান্ত তথ্য অনুযায়ী, শেখ হাসিনাসহ কয়েকজন আসামি পলাতক রয়েছেন। পলাতক আসামিদের মধ্যে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, সাদ্দাম হোসেন, শেখ ওয়ালি আসিফ ইনান, আসিফ আহম্মেদ, তারেকুজ্জামান রাজিব, শেখ বজলুর রহমান ও নুর মোহাম্মদ সেন্টুর নাম রয়েছে।

অন্যদিকে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ চারজন বর্তমানে কারাগারে রয়েছেন। মামলার আরও ১০ আসামি জামিনে রয়েছেন।

আগামী ১ সেপ্টেম্বর আদালতে শেখ হাসিনাসহ ৩৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কি না, সে বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

ট্রাকচালক হোসেন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের অভিযোগ গঠন ১ সেপ্টেম্বর

আপডেট সময় ০৪:১৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ১ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এ দিন নির্ধারণ করেন।

এদিন মামলার অভিযোগ গঠন শুনানির কথা ছিল। তবে কয়েকজন আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা সম্ভব না হওয়ায় রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করে। আদালত সেই আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠন শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান ট্রাকচালক মো. হোসেন। ঘটনার দিন গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফেরার পথে আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে তিনি গুলিবিদ্ধ হন এবং পরে মারা যান বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন  শেখ হাসিনা শিশু-কিশোরদের হত্যা করে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন: রিজভী