ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / 50

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করেছে বিএনপি। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দলের শীর্ষ নেতাদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে তার মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিএনপির শীর্ষ ও জ্যেষ্ঠ নেতারা অংশ নেন। বৈঠকেই রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়নের সিদ্ধান্ত নেওয়া হয়।

এরপর রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্ধারিত সময়ের মধ্যে মির্জা ফখরুলের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়।

আরও পড়ুন  জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্ধারিত ছিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট সকাল ১০টা থেকে নির্বাচন কমিশন ভবনে।

তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা। আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

একাধিক প্রার্থী থাকলে জাতীয় সংসদ সদস্যরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করবেন।

নিউজটি শেয়ার করুন

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

আপডেট সময় ০৩:০৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করেছে বিএনপি। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দলের শীর্ষ নেতাদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে তার মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিএনপির শীর্ষ ও জ্যেষ্ঠ নেতারা অংশ নেন। বৈঠকেই রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়নের সিদ্ধান্ত নেওয়া হয়।

এরপর রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্ধারিত সময়ের মধ্যে মির্জা ফখরুলের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়।

আরও পড়ুন  দেশ গঠনে সবার ঐক্য দরকার: মির্জা ফখরুল