ঢাকা ০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

জুলাই অভ্যুত্থানের ভিত্তি ১৭ বছরের বিএনপির আন্দোলন ছিল: এ্যানি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / 13

ছবি সংগৃহীত

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি দাবি করেছেন, গত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি।

মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘আমরা বাংলাদেশি’ আয়োজিত ‘ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনে বিভাজন নয়, ঐক্য’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  ১৭ দিনের চিকিৎসা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া

জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে এ্যানি বলেন, আজকের বিরোধীদল ওই আন্দোলনের সময় কোথায় ছিল এবং গত ১৭ বছর তারা কোথায় ছিল—এ প্রশ্নের উত্তর প্রয়োজন। তিনি বলেন, বিএনপি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠন করে যুগপৎ আন্দোলন করেছে। তার ভাষ্য, ৫ আগস্টের পর কেউ কেউ এককভাবে আন্দোলনের কৃতিত্ব দাবি করলেও একটি অভ্যুত্থানের ভিত্তি তৈরি হয় দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে, আর সেই ভিত্তি ছিল বিএনপির ১৭ বছরের আন্দোলন।

আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, দলের সবাই দেশ ছেড়ে যাননি এবং সবার বিরুদ্ধে অভিযোগও এক ধরনের নয়। তিনি অভিযোগ করেন, বিরোধীদল সংসদে ‘ভালো আওয়ামী লীগকে’ সঙ্গে নেওয়ার কথা বলছে, যা বিভেদের সূচনা করতে পারে।

সাম্প্রতিক নির্বাচন নিয়ে এ্যানি বলেন, নির্বাচনের আগে বিরোধী দলের অনেক নেতা-সমর্থক ক্ষমতায় আসার আশা করেছিলেন। তবে বাস্তবে তা হয়নি। তার দাবি, কয়েকটি আসনে বিএনপির একাধিক প্রার্থী থাকায় দলটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কিছু আসনে প্রবাসী ভোট প্রভাবিত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। যেসব আসনে এমন অভিযোগ রয়েছে, সেখানে ভবিষ্যতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এখন থেকেই নজরদারির আহ্বান জানান তিনি।

পানিসম্পদ মন্ত্রী বলেন, বিএনপি ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছে এবং জনগণের প্রত্যাশা পূরণে বর্তমান সরকার কাজ করছে। সরকারের পাঁচ মাস পূর্ণ হলেও সব সমস্যার সমাধান সম্ভব হয়নি উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন এবং সবার সহযোগিতা পেলে দেশের পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, গত ১৭ বছরে চুরি ও লুটপাটের কারণে দেশকে নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে। জনসংখ্যা বৃদ্ধি ও জমির সংকোচনের বিষয়টিও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরে বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেও বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং সেগুলোর মাধ্যমে দেশের উন্নয়নের ধারা এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

জুলাই অভ্যুত্থানের ভিত্তি ১৭ বছরের বিএনপির আন্দোলন ছিল: এ্যানি

আপডেট সময় ০৭:০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি দাবি করেছেন, গত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি।

মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘আমরা বাংলাদেশি’ আয়োজিত ‘ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনে বিভাজন নয়, ঐক্য’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  কড়াইল বস্তিতে বিএনপির ফ্রি ওয়াইফাই সেবা চালু