ঢাকা ১২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

অমর একুশে বইমেলা ২০২৫: বড় পরিসরে ও আয়োজনে বেড়েছে প্রকাশনা ও স্টল নিয়ে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
  • / 3076

আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে অমর একুশে বই মেলা ২০২৫। এবারের মেলায় গত বছরের তুলনায় প্রকাশনা প্রতিষ্ঠান, স্টল ও প্যাভিলিয়নের সংখ্যা বাড়ানো হয়েছে। বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যান মিলিয়ে মোট প্রকাশনা প্রতিষ্ঠান ৭০৮টি, যা গত বছর ছিল ৬৪২টি। মেলায় মোট ইউনিটের সংখ্যা এবার ১০৮৪টি, আগের বছর ছিল ৯৪৬টি।

বই মেলার এবারের প্রতিপাদ্য বিষয় হলো “জুলাই গণঅভ্যুত্থান: নতুন বাংলাদেশ বিনির্মাণ”। এই থিমে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে, যা বইমেলার মূল আকর্ষণ হিসেবে থাকবে।

আরও পড়ুন  বাংলা একাডেমির সংস্কারের ঘোষণা সংস্কৃতি উপদেষ্টার

অমর একুশে বই মেলা-২০২৫ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয় যে, এবারের মেলায় প্যাভিলিয়নের সংখ্যা ৩৭টি। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে একটি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৩৬টি প্যাভিলিয়ন থাকবে। লিটল ম্যাগাজিন চত্বরও এবার সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের কাছে স্থাপন করা হয়েছে, যেখানে প্রায় ১৩০টি লিটল ম্যাগাজিনকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

শিশু চত্বরে এবার ৭৪টি প্রতিষ্ঠান এবং ১২০টি ইউনিট থাকবে, যা গত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে। বইমেলা সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে, তবে ছুটির দিন ছাড়া মেলা বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।

নিউজটি শেয়ার করুন

অমর একুশে বইমেলা ২০২৫: বড় পরিসরে ও আয়োজনে বেড়েছে প্রকাশনা ও স্টল নিয়ে

আপডেট সময় ১১:৪৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫

আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে অমর একুশে বই মেলা ২০২৫। এবারের মেলায় গত বছরের তুলনায় প্রকাশনা প্রতিষ্ঠান, স্টল ও প্যাভিলিয়নের সংখ্যা বাড়ানো হয়েছে। বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যান মিলিয়ে মোট প্রকাশনা প্রতিষ্ঠান ৭০৮টি, যা গত বছর ছিল ৬৪২টি। মেলায় মোট ইউনিটের সংখ্যা এবার ১০৮৪টি, আগের বছর ছিল ৯৪৬টি।

বই মেলার এবারের প্রতিপাদ্য বিষয় হলো “জুলাই গণঅভ্যুত্থান: নতুন বাংলাদেশ বিনির্মাণ”। এই থিমে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে, যা বইমেলার মূল আকর্ষণ হিসেবে থাকবে।

আরও পড়ুন  শিল্প আর ঐতিহ্যের ছোঁয়ায় চারুকলা থেকে বের হলো আনন্দ শোভাযাত্রা