ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে

শিল্প আর ঐতিহ্যের ছোঁয়ায় চারুকলা থেকে বের হলো আনন্দ শোভাযাত্রা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৬:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • / 404

ছবি সংগৃহীত

বাংলা নববর্ষ ১৪৩২-কে স্বাগত জানাতে বর্ষবরণের বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণ থেকে। এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ ধরে রেখেছে সময়ের সাহসী বার্তা।

রবিবার সকালে চারুকলার সামনে থেকে যাত্রা শুরু করে শোভাযাত্রাটি শাহবাগ, টিএসসি, শহীদ মিনার, দোয়েল চত্বর হয়ে পুনরায় চারুকলায় ফিরে আসে। এতে শিক্ষক-শিক্ষার্থী, সংস্কৃতিসেবী, বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধি ও সাধারণ মানুষ মিলিত হন উৎসবের ছায়ায়।

আরও পড়ুন  সংস্কৃতির অবিচল যাত্রা নিশ্চিত করলেই ভবিষ্যৎ হবে মুক্তময়: ছায়ানটের নির্বাহী সভাপতি

শোভাযাত্রায় অংশ নেয় ২৮টি জাতিগোষ্ঠী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। বহুজাতিক অতিথিরাও যোগ দেন এই আয়োজনে। শোভাযাত্রায় ছিল সাতটি বড়, সাতটি মাঝারি ও সাতটি ছোট মোটিফ যা শিল্প, প্রতিবাদ ও উৎসবের মিশ্র রূপ প্রকাশ করে।

তবে শোভাযাত্রার আগেই ঘটে যায় একটি ন্যক্কারজনক ঘটনা। শনিবার ভোররাতে চারুকলার ভেতরে রাখা ‘স্বৈরাচারের মুখাকৃতি’ নামের বিশাল মোটিফে আগুন লাগানো হয়। একটি ভিডিও ফুটেজে দেখা যায়, কালো টি-শার্ট ও বাদামি প্যান্ট পরা এক যুবক দক্ষিণ গেট টপকে ভেতরে ঢুকে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেন।

২০ ফুট উঁচু এই মোটিফটি বাঁশ-বেত দিয়ে তৈরি এক নারীর ভয়াবহ মুখাবয়বম দাঁতাল মুখ, খাড়া শিং, বড় নাক ও তীক্ষ্ণ চোখ যাকে অনেকেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতীক হিসেবে বিবেচনা করেন। আগুনে পুরো মোটিফটি পুড়ে ছাই হয়ে যায়। পাশের ‘শান্তির পায়রা’র একাংশও ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পর পরই চারুকলার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা নতুন করে মোটিফ তৈরির কাজে ঝাঁপিয়ে পড়েন। শনিবার রাতেই সোলা দিয়ে পুনরায় ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ নির্মাণ শুরু হয়। পাশাপাশি ‘তরমুজের ফালি’, ‘বাঘ’, ‘ইলিশ’, ‘শান্তির পায়রা’ ও ‘পালকি’র মতো মোটিফগুলোর কাজ শেষ হয় রবিবার রাতেই।

এই শোভাযাত্রা শুধু উৎসব নয়, বরং সময়ের প্রেক্ষাপটে একটি প্রতীকী প্রতিবাদ যেখানে রঙ, সুর, শিল্প আর চেতনাই একসাথে বলে উঠে, ‘স্বৈরাচার নয়, এই দেশ সংস্কৃতির’।

নিউজটি শেয়ার করুন

শিল্প আর ঐতিহ্যের ছোঁয়ায় চারুকলা থেকে বের হলো আনন্দ শোভাযাত্রা

আপডেট সময় ০৯:৫৬:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫