ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

বাংলা একাডেমির সংস্কারের ঘোষণা সংস্কৃতি উপদেষ্টার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৫:২৯ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • / 279

বাংলা একাডেমির কর্মকাণ্ডে স্থবিরতা ও অনিয়ম নিয়ে কঠোর সমালোচনা করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

তিনি জানিয়েছেন, প্রতিষ্ঠানটিকে পুনরুজ্জীবিত করতে শিগগিরই একটি সংস্কার কমিটি গঠনের পরিকল্পনা করা হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে আয়োজিত ‘জাতীয় কবিতা উৎসব-২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ফারুকী দাবি করেন, একাডেমিতে মতপ্রকাশের স্বাধীনতা ব্যাহত হয়েছে এবং ফ্যাসিবাদের দোসররা সেখানে প্রবেশ করেছে।

আরও পড়ুন  অমর একুশে বইমেলা ২০২৫: বড় পরিসরে ও আয়োজনে বেড়েছে প্রকাশনা ও স্টল নিয়ে

তিনি আরও বলেন, ‘‘সরকার বই প্রকাশের আগে তা পড়ে দেখবে এমন ভুল তথ্য প্রচার করা হয়েছে। সরকার মতপ্রকাশের অধিকারে বিশ্বাসী, পাঠ্যপুস্তক সেন্সর করার কোনো পরিকল্পনা নেই।’’

উৎসবের উদ্বোধন করেন শহীদ আবু সাইদের মা মনোয়ারা বেগম। জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করা হয়। এরপর জাতীয় সংগীত, একুশের গান ও জুলাই বিপ্লবের গান পরিবেশিত হয়। কবি, সাহিত্যিক ও পাঠকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রাও অনুষ্ঠিত হয়।

দুই দিনব্যাপী এ উৎসবে কবিতা বিষয়ক আলোচনা, স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, সেমিনার, কবিতার গান ও নৃত্যের আয়োজন রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের কবি-লেখকদের আমন্ত্রণ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

বাংলা একাডেমির সংস্কারের ঘোষণা সংস্কৃতি উপদেষ্টার

আপডেট সময় ০৩:৪৫:২৯ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫