ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ‘পরিকল্পনাধীন’ : পররাষ্ট্রমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • / 96

ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য বিদেশ সফরের বিষয়ে এখনই নির্দিষ্ট কিছু জানানো সম্ভব নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তবে চীন ও ভারতের মতো বড় বন্ধুত্বপূর্ণ দেশগুলোর প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ প্রতিশ্রুতি রয়েছে বলে উল্লেখ করেন তিনি। মঙ্গলবার (৫ মে) বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ছাড়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

সফরের সময়সূচি নিয়ে তিনি জানান, দুই দেশের প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময় ও সময়সূচির সমন্বয় করে বিস্তারিত পরিকল্পনা প্রণয়নের কাজ চলছে।

আরও পড়ুন  দিল্লি এয়ারপোর্টে প্রধানমন্ত্রীর উপদেষ্টা কেন ফিরে আসলেন?

নিজের চীন সফর প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে এই সফরে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা হবে। তিস্তা মহাপরিকল্পনাও আলোচনায় থাকবে বলে জানান তিনি, এবং এটিকে প্রধানমন্ত্রীর অঙ্গীকার হিসেবে উল্লেখ করেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের চুক্তি অন্য দেশও করেছে, তবে বাংলাদেশ সেক্ষেত্রে অন্যদের তুলনায় এগিয়ে রয়েছে।

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী সতর্ক বার্তা দিয়ে বলেন, এই পরিবর্তনের ফলে যদি পুশইনের ঘটনা ঘটে, তাহলে বাংলাদেশ পাল্টা ব্যবস্থা নেবে।

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ‘পরিকল্পনাধীন’ : পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৩:৪৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য বিদেশ সফরের বিষয়ে এখনই নির্দিষ্ট কিছু জানানো সম্ভব নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তবে চীন ও ভারতের মতো বড় বন্ধুত্বপূর্ণ দেশগুলোর প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ প্রতিশ্রুতি রয়েছে বলে উল্লেখ করেন তিনি। মঙ্গলবার (৫ মে) বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ছাড়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

সফরের সময়সূচি নিয়ে তিনি জানান, দুই দেশের প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময় ও সময়সূচির সমন্বয় করে বিস্তারিত পরিকল্পনা প্রণয়নের কাজ চলছে।

আরও পড়ুন  সিলেট পৌঁছেই শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী