ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
শিরোনাম :
বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ চলমান: স্বরাষ্ট্রমন্ত্রী ‎যুক্তরাষ্ট্র-ইরানকে সংলাপে ফেরার আহ্বান চীন ও পাকিস্তানের সংবিধান সংশোধন চাই, সংস্কারের কথা কখনও বলিনি: মির্জা ফখরুল ‎পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী ফকল্যান্ড ইস্যুতে আর্জেন্টিনাকে গুনতে হতে পারে জরিমানা টানা ষষ্ঠ দিনে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত বনভোজন শেষে ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ট্রাম্পের বাংলাদেশকে শুভকামনা জানালেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক শাহজালালের মাজারে ধর্মীয় আবেগকে পুঁজি করে কোটি কোটি টাকা লোপাট

অ্যালামনাই বিশ্ববিদ্যালয়েরই একটি অংশ : দুদু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৩২:৪১ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • / 578

ছবি: সংগৃহীত

শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের গেস্ট রুম ও অডিটোরিয়ামের জন্য সোফা উপহার দেওয়ার অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদু বলেন,“অ্যালামনাই বিশ্ববিদ্যালয়েরই একটি অংশ। দায়িত্ব নেওয়ার পর খুব বেশি কিছু করতে পারিনি বলেই মনে করি না।

তবে আমরা চেষ্টা করছি, বিশেষ করে অসচ্ছল ছাত্র-ছাত্রীদের জন্য বৃত্তির মাধ্যমে সহায়তা করার উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যে প্রায় এক হাজার ৩০০টি আবেদন পেয়েছি। যদিও সবাই যোগ্য, আমাদের সক্ষমতা সীমিত। তাই সাক্ষাৎকারের মাধ্যমে যাচাই করে সহায়তা দেওয়া হচ্ছে।”

আরও পড়ুন  জাতীয় নির্বাচনের গুরুত্ব বুঝতে পারছে না সরকার: দুদু

তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বলব— যত বাধাই আসুক, লড়াই চালিয়ে যেতে হবে। হতাশ হওয়া যাবে না। কঠোর পরিশ্রম করলে সফলতা অবশ্যই আসবে।”

ছাত্রদলের সাবেক এই সভাপতি জানান, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের সঙ্গে তারা যোগাযোগ করছেন এবং অনেকেই পাশে থাকার আগ্রহ প্রকাশ করেছেন। হল কর্তৃপক্ষের পাশাপাশি অ্যালামনাই অ্যাসোসিয়েশনও শিক্ষার্থীদের সহায়তায় প্রস্তুত রয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যসচিব আব্দুল বারী ড্যানি, শামসুন্নাহার হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি, সদস্য মাইকেল, তাইফুল, বায়েজিদ ও শিল্পী দত্ত প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

অ্যালামনাই বিশ্ববিদ্যালয়েরই একটি অংশ : দুদু

আপডেট সময় ০২:৩২:৪১ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫