ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

অবহেলিত জনগোষ্ঠীর ভাতা পৌঁছাতে হবে প্রকৃত মানুষের হাতে: সমাজকল্যাণ উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • / 413

ছবি সংগৃহীত

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছেন, সমাজে পিছিয়ে পড়া ও অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে যে সকল ভাতা ও সহায়তা দেওয়া হয়, তা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে এটি নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন  বাংলাদেশে উৎপাদন কেন্দ্র তৈরিতে চীনা উদ্যোক্তাদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

রোববার সমাজসেবা অধিদপ্তর আয়োজিত এক ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভাটি জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন।

শারমিন এস মুরশিদ বলেন, “পিছিয়ে পড়া অসহায় মানুষদের প্রতি ভালোবাসা ও সহানুভূতি নিয়ে আমাদের কাজ করতে হবে। তাদের সহযোগিতায় এগিয়ে আসতে হবে মানবিক দায়িত্ববোধ থেকে।” তিনি আরও বলেন, “প্রতিষ্ঠানিক ব্যবস্থায় যেসব ত্রুটি রয়েছে, সেগুলো দূর করে আমরা একটি উন্নয়নমুখী সমাজ গড়তে পারি।”

তিনি জানান, সারাদেশে অবহেলিত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে দুটি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে একটি ক্যাম্পেইন শুরু করা হবে। প্রাথমিক পর্যায়ে দেশের প্রতিটি ইউনিয়নের ৯টি ওয়ার্ড ধরে প্রায় ৩০ লাখ মানুষের কাছে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হবে। এ কর্মসূচি একটি ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সভায় সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন বিভাগ ও জেলার উপ-পরিচালকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তৃণমূল পর্যায়ে অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং পিছিয়ে পড়া নারী ও শিশুর অধিকার নিশ্চিত করতে সকলে মিলে কাজ করার আহ্বান জানান শারমিন এস মুরশিদ।

তিনি বলেন, “আমাদের লক্ষ্য হওয়া উচিত কেউ যেন সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হয়। যারা সমাজের পিছিয়ে থাকা অংশ, তাদের হাতেই যেন রাষ্ট্রীয় সহায়তা পৌঁছায়।”

এ ধরনের উদ্যোগের মাধ্যমে সামাজিক সুবিচার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব বলে মত দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

অবহেলিত জনগোষ্ঠীর ভাতা পৌঁছাতে হবে প্রকৃত মানুষের হাতে: সমাজকল্যাণ উপদেষ্টা

আপডেট সময় ১০:৪৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছেন, সমাজে পিছিয়ে পড়া ও অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে যে সকল ভাতা ও সহায়তা দেওয়া হয়, তা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে এটি নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন  অধ্যাদেশ প্রণয়নে চতুরতা হয়েছে, সংশোধনের পথে সরকার: জ্বালানি উপদেষ্টা