ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
হাসিনার মুক্তিযুদ্ধের চেতনা দেশের মানুষের চেতনা থেকে আলাদা: রিজভী আসামির বিমান চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়: চিফ প্রসিকিউটর আওয়ামী লীগ আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন: ইশরাক হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে ফেরার তারিখ ঘোষণা হাসিনার, চাইলেন রাষ্ট্রীয় বিমান! রয়টার্সের প্রতিবেদন ইসরায়েলি সেনাদের এ বছরে আত্মহত্যার সংখ্যা ১৬ বছরে সর্বোচ্চ নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও বাজারে মুখোশধারীদের গুলিবর্ষণ, পথচারী ও ব্যবসায়ীসহ আহত ৬ যৌথ মহড়া দেখতে আজ স্বর্ণদ্বীপে যাচ্ছেন প্রধানমন্ত্রী কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব লগইন রাখা নিয়ে সাইবার সতর্কতা

জুলাইয়ের চেতনা ধারণ ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়: প্রতিরক্ষা উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • / 91

ছবি: সংগৃহীত

জুলাইয়ের চেতনা ধারণ না করে সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগ–বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। তিনি বলেন, এই চেতনার মূল ভিত্তি হলো বৈষম্য দূর করা, সুশাসন প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা। একই সঙ্গে তিনি বলেন, জুলাইয়ের চেতনাকে কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে দেওয়া যাবে না।

শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) আয়োজিত ‘ফিরে দেখা জুলাই-২০২৪’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, জুলাইয়ের শিক্ষা হলো একটি ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা। এ চেতনার প্রধান স্তম্ভ বৈষম্যের অবসান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং জাতীয় সংহতি ও পুনর্মিলন।

আরও পড়ুন  ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত রাজনৈতিক কর্মসূচিতে শান্তি বজায় থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

তিনি আরও বলেন, বাংলাদেশ একটি বিজয়ী জাতি এবং দেশ কোনো আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত করবে না। গুম ও খুনের সঙ্গে জড়িত ব্যক্তিদের কোনোভাবেই পদোন্নতি দেওয়া হবে না বলেও জানান তিনি। পাশাপাশি মেজর সিনহা হত্যা মামলার রায় দ্রুত কার্যকরের বিষয়ে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে রাওয়ার চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হকের সভাপতিত্বে আরও অনেকে বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

জুলাইয়ের চেতনা ধারণ ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়: প্রতিরক্ষা উপদেষ্টা

আপডেট সময় ০৭:১৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

জুলাইয়ের চেতনা ধারণ না করে সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগ–বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। তিনি বলেন, এই চেতনার মূল ভিত্তি হলো বৈষম্য দূর করা, সুশাসন প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা। একই সঙ্গে তিনি বলেন, জুলাইয়ের চেতনাকে কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে দেওয়া যাবে না।

শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) আয়োজিত ‘ফিরে দেখা জুলাই-২০২৪’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, জুলাইয়ের শিক্ষা হলো একটি ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা। এ চেতনার প্রধান স্তম্ভ বৈষম্যের অবসান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং জাতীয় সংহতি ও পুনর্মিলন।

আরও পড়ুন  যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক