ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ নেপালে বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার ২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না, দায়িত্বে থাকছেন: পরিকল্পনা উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫০:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / 539

ছবি সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না বলে স্পষ্ট জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, “প্রধান উপদেষ্টা যাচ্ছেন না। তিনি কোথাও বলেননি যে চলে যাবেন। তিনি অবশ্যই থাকছেন। আমাদের ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, তা একটি বড় দায়িত্ব। সেই দায়িত্ব আমরা ছেড়ে যেতে পারি না।”

শনিবার (২৪ মে) দুপুর ১২টা ২০ মিনিটে রাজধানীর এনইসি সম্মেলনকক্ষে উপদেষ্টা পরিষদের একটি গুরুত্বপূর্ণ রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়, যা শেষ হয় বেলা ২টা ২০ মিনিটে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে এই অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন  রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এতে উপস্থিত ছিলেন মোট ১৯ জন উপদেষ্টা।

বৈঠক থেকে বের হয়ে দুপুর ২টার একটু পর সাংবাদিকদের মুখোমুখি হন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, জরুরি কাজ থাকায় তাকে বৈঠক থেকে আগে বের হতে হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বৈঠকে নির্বাচন, প্রশাসনিক সংস্কার ও জুলাই ঘোষণা নিয়ে আলোচনা হচ্ছে। তবে প্রধান উপদেষ্টার পদত্যাগ বিষয়ে কিছু বলেননি।

বৈঠকের কিছুক্ষণ পর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকেও সম্মেলন কক্ষ ত্যাগ করতে দেখা যায়।

এর আগে সকাল ১১টায় একই কক্ষে অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা। দুপুর সোয়া ১২টার দিকে একনেক সভা শেষ হয় এবং সেখানে মোট ৯টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে উপদেষ্টারা সরকারের চলমান দায়িত্ব, রাজনৈতিক প্রেক্ষাপট ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনায় অংশ নেন। তবে সবশেষে পরিকল্পনা উপদেষ্টার মন্তব্য থেকেই স্পষ্ট হয়, বর্তমান উপদেষ্টা পরিষদ দায়িত্বে বহাল রয়েছে এবং তারা দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।

এই পরিষ্কার বার্তা কিছুদিন ধরে চলমান জল্পনা-কল্পনার অবসান ঘটাল বলে রাজনৈতিক মহল মনে করছে।

নিউজটি শেয়ার করুন

প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না, দায়িত্বে থাকছেন: পরিকল্পনা উপদেষ্টা

আপডেট সময় ০৪:৫০:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না বলে স্পষ্ট জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, “প্রধান উপদেষ্টা যাচ্ছেন না। তিনি কোথাও বলেননি যে চলে যাবেন। তিনি অবশ্যই থাকছেন। আমাদের ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, তা একটি বড় দায়িত্ব। সেই দায়িত্ব আমরা ছেড়ে যেতে পারি না।”

শনিবার (২৪ মে) দুপুর ১২টা ২০ মিনিটে রাজধানীর এনইসি সম্মেলনকক্ষে উপদেষ্টা পরিষদের একটি গুরুত্বপূর্ণ রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়, যা শেষ হয় বেলা ২টা ২০ মিনিটে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে এই অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন  নতুন দায়িত্বে আমানউল্লাহ আমান