০৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
নিউক্যাসলকে বিদায় করে লিগ কাপ ফাইনালে ম্যানচেস্টার সিটি কুমিল্লায় হাঁস চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা ‘আহার গ্রহণও করা যাবে না’: নির্বাচনে কর্মকর্তাদের কঠোর নিরপেক্ষতার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার কুষ্টিয়ায় জামায়াত-বিএনপির দফায় দফায় সংঘর্ষ বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করা হবে: তারেক রহমান বিশ্বের প্রথম ‘৮০০ বিলিয়ন’ ডলারের মালিক ইলন মাস্ক সোমবার বিটিভিতে ভাষণ দেবেন জামায়াত আমির ১০৫১ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ: নিরপেক্ষ নির্বাচন করতে সরকারের বড় পদক্ষেপ ড্রাফটের আগে রিশাদকে ছেড়ে দিল লাহোর শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য জুলুম করা যাবে না: সারজিস আলম

চট্টগ্রাম বন্দর ছাড়া অর্থনীতির নতুন দিগন্ত সম্ভব নয়: ড. ইউনূস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০০:১৪ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • / 134

ছবি সংগৃহীত

চট্টগ্রাম বন্দর ছাড়া দেশের অর্থনীতির নতুন পথচলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৪ মে) সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শনে এসে তিনি বলেন, “চট্টগ্রাম বন্দরই দেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এটিকে বাদ দিয়ে অর্থনীতির কোনো বিকাশ কল্পনা করা যায় না।”

চট্টগ্রাম বন্দর এলাকায় আয়োজিত সংক্ষিপ্ত এক বক্তব্যে তিনি বলেন, “বন্দর নিয়ে এর আগেও বহু আলোচনা-লেখালেখি হয়েছে। তবে এবার দায়িত্ব পাওয়ার পর সরাসরি কাজ করার সুযোগ পেয়েছি। প্রথম দিন থেকেই বন্দরের কাঠামোগত পরিবর্তন এবং আধুনিকীকরণে হাত দিয়েছি। এ বন্দরকে একটি কার্যকর ও আন্তর্জাতিক মানের বন্দর হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

ড. ইউনূস বলেন, “চট্টগ্রাম বন্দরের কর্মক্ষমতা ও সেবার মান আরও বাড়াতে বিদেশি বিনিয়োগ ও প্রযুক্তির সহায়তা নেওয়ার কথা বিবেচনায় রাখা প্রয়োজন। এর মাধ্যমে বন্দর হবে আরও দক্ষ ও প্রতিযোগিতামূলক।”

এ সময় বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি এবং বন্দরের বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন।

প্রধান উপদেষ্টা সকাল ৯টা ১৫ মিনিটে চট্টগ্রাম পৌঁছান। দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল তার প্রথম চট্টগ্রাম সফর।

এক দিনের সফরসূচিতে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দেবেন বলে জানা গেছে। এছাড়া ঐতিহাসিক কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি।

সফর ঘিরে প্রশাসন, বন্দর কর্তৃপক্ষ এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে ছিল ব্যাপক প্রস্তুতি ও তৎপরতা।

ড. মুহাম্মদ ইউনূসের এ সফরকে চট্টগ্রামের উন্নয়ন অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখছেন স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ী মহল। তার নেতৃত্বে চট্টগ্রাম বন্দরসহ সার্বিক অর্থনৈতিক কাঠামোয় নতুন কিছু ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশাবাদী।

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রাম বন্দর ছাড়া অর্থনীতির নতুন দিগন্ত সম্ভব নয়: ড. ইউনূস

আপডেট সময় ১২:০০:১৪ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫