ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

জেডিপি’র ৯০ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা: আহ্বায়ক নাঈম, সদস্য সচিব আব্দুল আলিম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • / 161

ছবি সংগৃহীত

নতুন রাজনৈতিক দল জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি) তাদের ৯০ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কমিটির নাম প্রকাশ করা হয়। নবগঠিত এই কমিটিতে নাঈম আহমাদকে আহ্বায়ক, অ্যাডভোকেট আব্দুল আলিমকে সদস্যসচিব এবং মো. আহছান উল্লাহকে প্রধান সংগঠক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে নজরুল ইসলাম ও ইমরান হোসেন রাহাতকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, নূরা জেরিন ও রাকিব হাসানকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব এবং আবুল বাশারকে যুগ্ম প্রধান সংগঠক করা হয়েছে। এ ছাড়া কমিটিতে ১৩ জন যুগ্ম আহ্বায়ক এবং ২০ জন যুগ্ম সদস্যসচিবসহ বিভিন্ন পর্যায়ের নেতা রয়েছেন।

আরও পড়ুন  রোববার থেকে বাড়ছে মেট্রোরেলের চলাচলের সময়

সংবাদ সম্মেলনে দলের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে আহ্বায়ক নাঈম আহমাদ বলেন, জেডিপি বর্তমান ১৯৭২ সালের সংবিধান পুরোপুরি বাতিল করার পক্ষে। তিনি যুক্তি দেন যে, উচ্চ আদালতের ‘মৌলিক কাঠামো’ তত্ত্বের কারণে সংবিধানে যেকোনো বড় সংশোধন ভবিষ্যতে বাতিল হওয়ার ঝুঁকি থাকে। তাই দীর্ঘমেয়াদী সমাধানের জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন করা প্রয়োজন।

জেডিপি তাদের আদর্শিক অবস্থানে ‘সমাজতন্ত্র’-এর বদলে ‘সামাজিক গণতন্ত্র’ এবং ‘বাঙালি জাতীয়তাবাদ’-এর পরিবর্তে ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ বা ‘বাংলাদেশ পন্থা’ প্রতিষ্ঠার কথা জানিয়েছে। দলটির লক্ষ্য মধ্যপন্থা থেকে মধ্য-ডানপন্থার একটি রাজনৈতিক বলয় তৈরি করা, যা বিএনপি ও জামায়াতের বাইরে জনগণের জন্য বিকল্প হিসেবে কাজ করবে।

আগামী এক মাসের কর্মসূচি হিসেবে জেডিপি এপ্রিল মাসজুড়ে সদস্য সংগ্রহ অভিযান, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের হত্যার বিচারের দাবিতে গণসংযোগ এবং মে মাসে ঢাকায় জাতীয় প্রতিনিধি সম্মেলন আয়োজনের ঘোষণা দিয়েছে। উল্লেখ্য, গত ১৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দলটির আত্মপ্রকাশ ঘটেছিল।

নিউজটি শেয়ার করুন

জেডিপি’র ৯০ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা: আহ্বায়ক নাঈম, সদস্য সচিব আব্দুল আলিম

আপডেট সময় ০৫:৪৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬

নতুন রাজনৈতিক দল জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি) তাদের ৯০ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কমিটির নাম প্রকাশ করা হয়। নবগঠিত এই কমিটিতে নাঈম আহমাদকে আহ্বায়ক, অ্যাডভোকেট আব্দুল আলিমকে সদস্যসচিব এবং মো. আহছান উল্লাহকে প্রধান সংগঠক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে নজরুল ইসলাম ও ইমরান হোসেন রাহাতকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, নূরা জেরিন ও রাকিব হাসানকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব এবং আবুল বাশারকে যুগ্ম প্রধান সংগঠক করা হয়েছে। এ ছাড়া কমিটিতে ১৩ জন যুগ্ম আহ্বায়ক এবং ২০ জন যুগ্ম সদস্যসচিবসহ বিভিন্ন পর্যায়ের নেতা রয়েছেন।

আরও পড়ুন  তেলের বাজার মনিটরিং ও কৃষকের থাকবে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী