ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও ছোট ভাইয়ের যাবজ্জীবন বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল মালয়েশিয়ার ইরান যুদ্ধের শেষ জানেন না ভ্যান্স রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী

৭২-এর সংবিধানেই স্বৈরতন্ত্রের বীজ বপন করা হয়েছিল: এমপি আখতার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩২:১৮ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / 180

ছবি: সংগৃহীত

১৯৭২ সালের সংবিধানে স্বৈরতন্ত্রের বীজ বপন করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদে প্রবেশের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন। আখতার হোসেন দাবি করেন, তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে কেন্দ্র করেই ওই সংবিধানে স্বৈরতন্ত্রের ভিত্তি তৈরি করা হয়েছিল।

সংবিধান সংশোধন ও সংস্কার নিয়ে চলমান বিতর্কের প্রেক্ষাপটে তিনি বলেন, ৭২-এর সংবিধানের মূলনীতির সঙ্গে বিএনপির অনেক অবস্থানেরই সংঘাত রয়েছে। বিএনপি তাদের দলীয় আদর্শের সঙ্গে যতটুকু সামঞ্জস্যপূর্ণ, ততটুকুই গ্রহণ করতে চায়। এ সময় তিনি অভিযোগ করেন যে, বিএনপি নিজেদের সুবিধামতো সংবিধান সংশোধন করতে চাইছে, যা জুলাই বিপ্লবের গণআকাঙ্ক্ষার পরিপন্থী।

সংবিধান সংশোধনের জন্য সরকারের প্রস্তাবিত কমিটি নিয়ে বিরোধী দলের অবস্থান পরিষ্কার করেন আখতার হোসেন এবং বিরোধী দলীয় এমপি ব্যারিস্টার নাজিবুর রহমান। তারা সাফ জানিয়ে দেন, সরকার ঘোষিত এই কমিটিতে বিরোধীরা অংশ নেবেন না। তারা আরও দাবি করেন, সংবিধান সংশোধন কমিটিতে বিরোধীরা রাজি—আইনমন্ত্রীর এমন বক্তব্য সঠিক নয় এবং তিনি বিরোধীদলীয় নেতার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন (মিসকোট) করেছেন।

আরও পড়ুন  জামায়াতের সেই এমপিকে ওভেন দেওয়ার প্রস্তাব পার্থর

এই দুই সংসদ সদস্যের মতে, সরকারের প্রস্তাবিত সংবিধান সংশোধন কমিটির কোনো আইনি ভিত্তি নেই। তবে সংবিধান ‘সংস্কারের’ জন্য যদি কোনো সুনির্দিষ্ট কমিটির প্রস্তাব দেওয়া হয়, তবে তা তারা ভেবে দেখবেন। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সংবিধানের আমূল পরিবর্তন না কি সংস্কার প্রয়োজন, তা নিয়ে সরকারি ও বিরোধী শিবিরের এই পাল্টাপাল্টি অবস্থানে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

৭২-এর সংবিধানেই স্বৈরতন্ত্রের বীজ বপন করা হয়েছিল: এমপি আখতার

আপডেট সময় ০৬:৩২:১৮ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬

১৯৭২ সালের সংবিধানে স্বৈরতন্ত্রের বীজ বপন করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদে প্রবেশের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন। আখতার হোসেন দাবি করেন, তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে কেন্দ্র করেই ওই সংবিধানে স্বৈরতন্ত্রের ভিত্তি তৈরি করা হয়েছিল।

সংবিধান সংশোধন ও সংস্কার নিয়ে চলমান বিতর্কের প্রেক্ষাপটে তিনি বলেন, ৭২-এর সংবিধানের মূলনীতির সঙ্গে বিএনপির অনেক অবস্থানেরই সংঘাত রয়েছে। বিএনপি তাদের দলীয় আদর্শের সঙ্গে যতটুকু সামঞ্জস্যপূর্ণ, ততটুকুই গ্রহণ করতে চায়। এ সময় তিনি অভিযোগ করেন যে, বিএনপি নিজেদের সুবিধামতো সংবিধান সংশোধন করতে চাইছে, যা জুলাই বিপ্লবের গণআকাঙ্ক্ষার পরিপন্থী।

সংবিধান সংশোধনের জন্য সরকারের প্রস্তাবিত কমিটি নিয়ে বিরোধী দলের অবস্থান পরিষ্কার করেন আখতার হোসেন এবং বিরোধী দলীয় এমপি ব্যারিস্টার নাজিবুর রহমান। তারা সাফ জানিয়ে দেন, সরকার ঘোষিত এই কমিটিতে বিরোধীরা অংশ নেবেন না। তারা আরও দাবি করেন, সংবিধান সংশোধন কমিটিতে বিরোধীরা রাজি—আইনমন্ত্রীর এমন বক্তব্য সঠিক নয় এবং তিনি বিরোধীদলীয় নেতার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন (মিসকোট) করেছেন।

আরও পড়ুন  রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি মমতাজ