ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

এপ্রিলে জ্বালানি তেলের সংকট হবে না, মজুত না করার আহ্বান জ্বালানি বিভাগের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / 151

ছবি: সংগৃহীত

চলমান বৈশ্বিক উত্তেজনা ও অভ্যন্তরীণ উদ্বেগের মাঝে আশ্বস্ত করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, চলতি এপ্রিল মাসে দেশে জ্বালানি তেলের কোনো সংকট হবে না। বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।

যুগ্ম সচিব জানান, ইরান থেকে ছেড়ে আসা ছয়টি জাহাজের মধ্যে একটিতে অপরিশোধিত তেল রয়েছে। জাহাজটি দেশে পৌঁছালে ইস্টার্ন রিফাইনারিতে তেলের কোনো ঘাটতি থাকবে না। তিনি বলেন, “এপ্রিল মাসে জ্বালানি নিয়ে বাংলাদেশ নিরাপদ অবস্থানে থাকবে। তবে সাধারণ মানুষকে অহেতুক তেলের মজুত করার প্রবণতা পরিহার করতে হবে।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমান সরকার জনবান্ধব হওয়ায় আন্তর্জাতিক বাজারে অস্থিরতা সত্ত্বেও দেশে তেলের দাম বাড়ানো হয়নি। এই সংকটের সময়ে প্রতিটি নাগরিককে জ্বালানি সাশ্রয় করে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন  পরিবহন ভাড়ার নতুন সিদ্ধান্ত কাল: জানালেন সেতুমন্ত্রী

মজুতদারি ও কালোবাজারি রোধে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে মনির হোসেন চৌধুরী জানান, গত ৩ মার্চ থেকে দেশজুড়ে পরিচালিত অভিযানে এখন পর্যন্ত ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে কেবল ১ এপ্রিলই উদ্ধার করা হয়েছে ২৫ হাজার ৫৩৭ লিটার তেল। অবৈধ মজুতদারদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

নিউজটি শেয়ার করুন

এপ্রিলে জ্বালানি তেলের সংকট হবে না, মজুত না করার আহ্বান জ্বালানি বিভাগের

আপডেট সময় ০৪:০৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬

চলমান বৈশ্বিক উত্তেজনা ও অভ্যন্তরীণ উদ্বেগের মাঝে আশ্বস্ত করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, চলতি এপ্রিল মাসে দেশে জ্বালানি তেলের কোনো সংকট হবে না। বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।

যুগ্ম সচিব জানান, ইরান থেকে ছেড়ে আসা ছয়টি জাহাজের মধ্যে একটিতে অপরিশোধিত তেল রয়েছে। জাহাজটি দেশে পৌঁছালে ইস্টার্ন রিফাইনারিতে তেলের কোনো ঘাটতি থাকবে না। তিনি বলেন, “এপ্রিল মাসে জ্বালানি নিয়ে বাংলাদেশ নিরাপদ অবস্থানে থাকবে। তবে সাধারণ মানুষকে অহেতুক তেলের মজুত করার প্রবণতা পরিহার করতে হবে।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমান সরকার জনবান্ধব হওয়ায় আন্তর্জাতিক বাজারে অস্থিরতা সত্ত্বেও দেশে তেলের দাম বাড়ানো হয়নি। এই সংকটের সময়ে প্রতিটি নাগরিককে জ্বালানি সাশ্রয় করে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন  হরমুজ সংকটের মাঝেই চট্টগ্রাম বন্দরে পৌঁছাচ্ছে ১৫ জাহাজ, রয়েছে জ্বালানি ও শিল্পের কাঁচামাল