ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ

স্বর্ণের বাজারে আবারও আগুন: ভরিতে নতুন রেকর্ড দাম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / 169

ছবি: সংগৃহীত

দেশের বাজারে টানা কয়েক দফা বাড়ার পর আবারও স্বর্ণের দামে বড় ধরনের ঊর্ধ্বগতি দেখা গেছে। আন্তর্জাতিক বাজারের প্রভাবেই দেশের বাজারে এই মূল্যবৃদ্ধি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি।

সংগঠনটির সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। একদিনে ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়ানো হয়েছে, যা সাম্প্রতিক সময়ের উল্লেখযোগ্য বৃদ্ধি।

নতুন নির্ধারিত দামে— ২২ ক্যারেট: ২,৪৭,৯৭৭ টাকা
২১ ক্যারেট: ২,৩৬,৭২১ টাকা
১৮ ক্যারেট: ২,০২,৮৯৫ টাকা
সনাতন পদ্ধতি: ১,৬৫,২৭৯ টাকা

আরও পড়ুন  চকবাজারে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে চার ইউনিট ফায়ার সার্ভিস

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে পিওর গোল্ড বা তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির কারণেই স্থানীয় বাজারে এই প্রভাব পড়েছে।

তবে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি থাকলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। আগের দামেই বিক্রি হচ্ছে রুপা।

২২ ক্যারেট রুপা: ৫,৭১৫ টাকা
২১ ক্যারেট: ৫,৪২৪ টাকা
১৮ ক্যারেট: ৪,৬৬৬ টাকা
সনাতন পদ্ধতি: ৩,৫০০ টাকা

বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং বিনিয়োগকারীদের স্বর্ণমুখী হওয়ার প্রবণতার কারণে বাজারে এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন

স্বর্ণের বাজারে আবারও আগুন: ভরিতে নতুন রেকর্ড দাম

আপডেট সময় ০১:০৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬

দেশের বাজারে টানা কয়েক দফা বাড়ার পর আবারও স্বর্ণের দামে বড় ধরনের ঊর্ধ্বগতি দেখা গেছে। আন্তর্জাতিক বাজারের প্রভাবেই দেশের বাজারে এই মূল্যবৃদ্ধি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি।

সংগঠনটির সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। একদিনে ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়ানো হয়েছে, যা সাম্প্রতিক সময়ের উল্লেখযোগ্য বৃদ্ধি।

নতুন নির্ধারিত দামে— ২২ ক্যারেট: ২,৪৭,৯৭৭ টাকা
২১ ক্যারেট: ২,৩৬,৭২১ টাকা
১৮ ক্যারেট: ২,০২,৮৯৫ টাকা
সনাতন পদ্ধতি: ১,৬৫,২৭৯ টাকা

আরও পড়ুন  মতিঝিলে বাণিজ্যিক ভবনে আগুন, উদ্ধার তৎপরতা চলছে