ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

গ্রহণযোগ্য সনদ তৈরি করে গণতন্ত্র রক্ষায় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে : আলী রীয়াজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • / 402

ছবি সংগৃহীত

দেশের সামনে একটি গ্রহণযোগ্য জাতীয় সনদ তৈরি এখন সময়ের দাবি, যার মাধ্যমে আগামীর বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ভবিষ্যৎ নির্ধারিত হবে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বাংলাদেশ আ-আম জনতা পার্টির আলোচনার শুরুতে এই আহ্বান জানান কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

তিনি বলেন, “দীর্ঘ ৫৩ বছরের শাসন কাঠামোতে গণতন্ত্রের যে ঘাটতি দেখা গেছে, তার সুযোগে দেশে স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। এখন সময় এসেছে, এসব দমনমূলক শাসনের অবসান ঘটিয়ে একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার।”

আরও পড়ুন  সংখ্যাগরিষ্ঠ দল ও জোট দ্বিকক্ষবিশিষ্ট সংসদ প্রতিষ্ঠায় একমত হয়েছে: আলী রীয়াজ

ড. রীয়াজ আরও বলেন, “এ দেশের জনগণের আকাঙ্ক্ষা হলো এমন একটি রাষ্ট্রব্যবস্থা, যেখানে মানুষের মতপ্রকাশের স্বাধীনতা থাকবে, এবং কাউকে গণতন্ত্রের জন্য আর জীবন দিতে হবে না।” তিনি উল্লেখ করেন, গত ১৬ বছর ধরে দেশে ফ্যাসিবাদী শাসন চলেছে, যার বিরুদ্ধে ছাত্র, জনতা, রাজনৈতিক দল ও গণতন্ত্রপ্রিয় জনগণ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছে।

আলোচনার শুরুতেই ড. রীয়াজ বলেন, “জাতীয় ঐক্য ছাড়া গণতন্ত্র টেকসই হতে পারে না। সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু জাতীয় সনদ তৈরি করে আমরা আগামী দিনের বাংলাদেশকে একটি স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারি।”

উল্লেখ্য, ১৭ এপ্রিল আত্মপ্রকাশ করা নতুন রাজনৈতিক দল বাংলাদেশ আ-আম জনতা পার্টি ইতোমধ্যেই দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। ডেসটিনি গ্রুপের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীনের নেতৃত্বে গঠিত এ দলটি ৯ দফা কর্মসূচি ঘোষণা করেছে। গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করা ফাতিমা তাসনীম দলটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতোমধ্যে দলটি ২৯৭ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে।

আলোচনায় অংশ নেওয়া দলটির প্রতিনিধিরা জানান, তারা একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনৈতিক সংস্কৃতির পক্ষে এবং জাতীয় ঐকমত্য কমিশনের সাথে কাজ করতে আগ্রহী।

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এই উদ্যোগে সকল পক্ষের সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানান ড. আলী রীয়াজ। তিনি আশাবাদ ব্যক্ত করেন, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে এ প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

গ্রহণযোগ্য সনদ তৈরি করে গণতন্ত্র রক্ষায় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে : আলী রীয়াজ

আপডেট সময় ০১:৪১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

দেশের সামনে একটি গ্রহণযোগ্য জাতীয় সনদ তৈরি এখন সময়ের দাবি, যার মাধ্যমে আগামীর বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ভবিষ্যৎ নির্ধারিত হবে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বাংলাদেশ আ-আম জনতা পার্টির আলোচনার শুরুতে এই আহ্বান জানান কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

তিনি বলেন, “দীর্ঘ ৫৩ বছরের শাসন কাঠামোতে গণতন্ত্রের যে ঘাটতি দেখা গেছে, তার সুযোগে দেশে স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। এখন সময় এসেছে, এসব দমনমূলক শাসনের অবসান ঘটিয়ে একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার।”

আরও পড়ুন  জাতীয় সনদ নাগরিক অধিকার নিশ্চিত করবে: অধ্যাপক আলী রীয়াজ