ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু

নারীদের সমমর্যাদা প্রতিষ্ঠা রাষ্ট্রের দায়িত্ব: ড. আলী রীয়াজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০৪:০৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • / 513

ছবি: সংগৃহীত

নারীর মর্যাদা ও অধিকার রক্ষায় রাষ্ট্রকে আরও দায়িত্বশীল হতে হবে এমন মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। তিনি বলেন, “রাজনীতি, সংসদ এবং রাষ্ট্র পরিচালনায় নারীদের একটি সম্মানজনক অবস্থান নিশ্চিত করা সময়ের দাবি এবং রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।”

সোমবার (১৪ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের ১৩তম দিনের বৈঠকের শুরুতেই তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  সংখ্যাগরিষ্ঠ দল ও জোট দ্বিকক্ষবিশিষ্ট সংসদ প্রতিষ্ঠায় একমত হয়েছে: আলী রীয়াজ

ড. আলী রীয়াজ বলেন, “গত বছরের ১৪ জুলাই ছিল একটি ঐতিহাসিক দিন। গণঅভ্যুত্থানের পথঘাট সেদিন নতুন মোড় নেয়। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা যে প্রতিবাদে মুখর হয়েছিলেন, তা ছিল নারী অবমাননার বিরুদ্ধে গর্জে ওঠা এক প্রজন্মের সাহসী আওয়াজ। এই ঘটনাই প্রমাণ করে, নারীকে যথাযথ সম্মান না দিলে কিংবা দমন করার চেষ্টা করলে সমাজ ও রাষ্ট্র উভয়ই পিছিয়ে পড়বে।”

বৈঠকে নারীর সংসদীয় আসনের সংখ্যা বৃদ্ধি এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের বিষয়েও আলোচনা হবে বলে জানান তিনি। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি গঠনমূলক আলোচনা হবে এবং শেষ পর্যন্ত একটি ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ড. রীয়াজ।

তিনি আরও বলেন, “নারীর অধিকার রক্ষায় রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা গুরুত্বপূর্ণ। এই সংলাপের মাধ্যমে একটি বাস্তবসম্মত রূপরেখা তৈরি হতে পারে, যা ভবিষ্যতের রাষ্ট্র কাঠামোতে নারীর অবস্থানকে আরও দৃঢ় করবে।”

রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে এই জাতীয় সংলাপের মাধ্যমে দেশের গণতান্ত্রিক কাঠামোকে আরও শক্তিশালী করার পাশাপাশি নারী নেতৃত্বের পথ সুগম হবে বলেও মত দেন বিশিষ্ট এই রাজনৈতিক বিশ্লেষক।

নারীর মর্যাদা, সমতা ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর দায়িত্ব রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। রাষ্ট্রীয় নীতিনির্ধারণে নারীর সক্রিয় ও সম্মানজনক অংশগ্রহণ নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তাঁরা।

নিউজটি শেয়ার করুন

নারীদের সমমর্যাদা প্রতিষ্ঠা রাষ্ট্রের দায়িত্ব: ড. আলী রীয়াজ

আপডেট সময় ০১:০৪:০৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

নারীর মর্যাদা ও অধিকার রক্ষায় রাষ্ট্রকে আরও দায়িত্বশীল হতে হবে এমন মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। তিনি বলেন, “রাজনীতি, সংসদ এবং রাষ্ট্র পরিচালনায় নারীদের একটি সম্মানজনক অবস্থান নিশ্চিত করা সময়ের দাবি এবং রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।”

সোমবার (১৪ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের ১৩তম দিনের বৈঠকের শুরুতেই তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর