ঢাকা ০৩:১২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

‘জেন-জি’দের আগে বিয়ে নাকি ক্যারিয়ার?

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৮:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / 23

ছবি: কৃত্তিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি

দুই দশক আগেও মনে করা হতো, জীবনের একটি নির্দিষ্ট বয়সে বিয়ে করতেই হবে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বয়সকে বেশি গুরুত্ব দেওয়া হতো এবং ছেলেদের ক্ষেত্রে বলা হতো, আগে নিজের পায়ে দাঁড়াতে হবে। মজা করে অনেকেই বলতেন, ছেলেমানুষ কি বিয়ের আগে অন্যের পায়ে দাঁড়িয়ে থাকে নাকি?

তবে সময় ও মানুষের চিন্তাধারা বদলে গেছে। বর্তমান প্রজন্মের কাছে এখন বড় প্রশ্ন, আগে বিয়ে নাকি নিজের ক্যারিয়ার?

এসময়ের তরুণ প্রজন্ম মনে করছে, বিয়ে জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও এটি একমাত্র লক্ষ্য নয়। নিজের শিক্ষা, দক্ষতা, পেশা, অর্থনৈতিক স্বাধীনতা, মানসিক প্রস্তুতি এবং ব্যক্তিগত স্বপ্ন, এসব বিষয়ও তাদের কাছে সমান গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন  জেন-জি নিয়ে সুর বদল কঙ্গনার

শুধু বয়স হয়েছে বা সমাজের চাপ আছে বলে তারা বিয়ের সিদ্ধান্ত নিতে আগ্রহী নয়। এই প্রজন্মের কাছে ক্যারিয়ার বা পেশা মানে শুধু চাকরি করা বা টাকা উপার্জন নয়; বরং তাদের কাছে ক্যারিয়ার হলো নিজের পরিচয় তৈরি, দক্ষতা বাড়ানো, পছন্দের কাজ করা, আর্থিকভাবে স্বাধীন হওয়া ও নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারা।

জেন-জি বিয়ের আগে ক্যারিয়ারকে বেশি গুরুত্ব দিচ্ছে। কারণ বর্তমান সময়ের জীবনযাত্রা আগের তুলনায় অনেক পরিবর্তিত হয়েছে। বেড়েছে জীবনযাত্রার খরচ, প্রতিযোগিতা এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। এ কারণে অনেক তরুণ-তরুণী মনে করছে, বিয়ের আগে উপার্জনের পথ, দায়িত্ব নেওয়ার সক্ষমতা এবং ভবিষ্যতের পরিকল্পনা নিশ্চিত করা দরকার। তাদের কাছে বিয়ে শুধু একটি সামাজিক অনুষ্ঠান নয়, একটি বড় দায়িত্ব।

জেন-জি মেয়েদের ক্ষেত্রে বিয়ের আগে নিজের ক্যারিয়ার গড়ার প্রতি আগ্রহ আরও বেশি দেখা যায়। প্রশ্ন হলো, তবে কি জেন-জি বিয়ের বিরুদ্ধে? উত্তর হচ্ছে – না। নতুন প্রজন্ম বিয়ের বিরুদ্ধে নয়; বরং তারা বিয়েকে আরও সচেতনভাবে দেখতে চায়। কেউ কেউ আবার বিয়ের পর জীবনসঙ্গীকে পাশে নিয়ে ক্যারিয়ার গড়ার দিকেও হাঁটছেন এবং অনেকে সফলও হয়েছেন।

তাহলে প্রশ্ন আসে, ক্যারিয়ার ও বিয়ে – দুটো কি একসঙ্গে সম্ভব?

অনেক তরুণ-তরুণীর মতে, ক্যারিয়ার ও বিয়ে একে অপরের বাধা নয়। সঠিক বোঝাপড়া ও সহযোগিতা থাকলে দুটোই একসঙ্গে এগিয়ে নেওয়া সম্ভব। তবে এর জন্য প্রয়োজন সঠিক সময় নির্বাচন, মানসিক প্রস্তুতি, আর্থিক পরিকল্পনা এবং একে অপরের প্রতি সম্মান।

বিয়ে কোনো প্রতিযোগিতা নয়, আর ক্যারিয়ার শুধু টাকা আয়ের বিষয় নয়। জীবনের বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের প্রস্তুতি।

নিউজটি শেয়ার করুন

‘জেন-জি’দের আগে বিয়ে নাকি ক্যারিয়ার?

আপডেট সময় ০১:৩৮:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

দুই দশক আগেও মনে করা হতো, জীবনের একটি নির্দিষ্ট বয়সে বিয়ে করতেই হবে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বয়সকে বেশি গুরুত্ব দেওয়া হতো এবং ছেলেদের ক্ষেত্রে বলা হতো, আগে নিজের পায়ে দাঁড়াতে হবে। মজা করে অনেকেই বলতেন, ছেলেমানুষ কি বিয়ের আগে অন্যের পায়ে দাঁড়িয়ে থাকে নাকি?

তবে সময় ও মানুষের চিন্তাধারা বদলে গেছে। বর্তমান প্রজন্মের কাছে এখন বড় প্রশ্ন, আগে বিয়ে নাকি নিজের ক্যারিয়ার?

এসময়ের তরুণ প্রজন্ম মনে করছে, বিয়ে জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও এটি একমাত্র লক্ষ্য নয়। নিজের শিক্ষা, দক্ষতা, পেশা, অর্থনৈতিক স্বাধীনতা, মানসিক প্রস্তুতি এবং ব্যক্তিগত স্বপ্ন, এসব বিষয়ও তাদের কাছে সমান গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন  সাংবাদিকের লেখায় যেন কারও জীবন, ক্যারিয়ার ও মানসম্মান ক্ষতিগ্রস্ত না হয়: তথ্যমন্ত্রী