ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ

ইংল্যান্ড সিরিজের জন্য রুদ্ধদ্বার প্রস্তুতি সারবে ভারত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
  • / 498

ছবি সংগৃহীত

বর্তমানে ভারতের ক্রিকেটাররা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এই ফ্র্যাঞ্চাইজি লিগ শেষ হওয়ার পরও জাতীয় দলের ক্রিকেটারদের বিশ্রামের সুযোগ কম থাকবে, কারণ তারা ইংল্যান্ড সফরে যাবে।

আরও পড়ুন  উত্তেজনার মধ্যে প্রতিরক্ষা বাজেট ২০% বাড়াল পাকিস্তান, কড়া বার্তা ভারতের

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২০২৭ মৌসুমে ভারতের এই সফর হবে তাদের প্রথম সিরিজ। ইংল্যান্ডে প্রথম টেস্টে অংশ নিতে তারা পুরোপুরি প্রস্তুতি নিয়ে যাবে। সিরিজ শুরুর আগে নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা করেছে ভারত।

সাধারণত সফরকারী দলগুলি দেশে গিয়ে কাউন্টি দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে, তবে ভারত এই ক্ষেত্রে ভিন্ন। জানা গেছে, ইংল্যান্ড সফরে তারা কাউন্টি দলের বিপক্ষে ম্যাচ খেলবে না। এর পরিবর্তে, রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি ভারত ‘এ’ দলের বিপক্ষে খেলবে।

এই সময়ে ইংল্যান্ডের কাউন্টি দলের বিপক্ষে দুইটি চার দিনের ম্যাচ খেলতে সেখানে যাবে ভারত ‘এ’। গৌতম গম্ভীরদের মূলত এই সুযোগ কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে। ভারতের গণমাধ্যমগুলো জানাচ্ছে, প্রস্তুতি ম্যাচটি কেন্ট কাউন্টির মাঠে অনুষ্ঠিত হবে।

ভারত ম্যাচটি সরাসরি সম্প্রচার করতে অনিচ্ছা প্রকাশ করেছে, অর্থাৎ এটি লোকচক্ষুর আড়ালে অনুষ্ঠিত হবে। আইপিএল শেষ করার পর ভারত একটি প্রস্তুতি ম্যাচ খেলবে, তবে ম্যাচের তারিখ এখনও চূড়ান্ত হয়নি। বিসিসিআই আইপিএলের মাঝামাঝি সময়ে এই ম্যাচের দিনক্ষণ নির্ধারণ করবে।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২০ জুন।

নিউজটি শেয়ার করুন

ইংল্যান্ড সিরিজের জন্য রুদ্ধদ্বার প্রস্তুতি সারবে ভারত

আপডেট সময় ১১:১৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫

বর্তমানে ভারতের ক্রিকেটাররা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এই ফ্র্যাঞ্চাইজি লিগ শেষ হওয়ার পরও জাতীয় দলের ক্রিকেটারদের বিশ্রামের সুযোগ কম থাকবে, কারণ তারা ইংল্যান্ড সফরে যাবে।

আরও পড়ুন  ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আফ্রিকান নারী আটক: বিজিবি