ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নরসিংদীতে ছুরিকাঘাতে পিতাকে হত্যা, অভিযুক্ত ছেলে পলাতক নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু

গাজায় প্রাণহানির সংখ্যা বেড়ে চলেছে: ধ্বংসস্তূপে আরও ২২ লাশ উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৯:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
  • / 445

ছবি সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর ফলে সেখানে নিহতের সংখ্যা ৪৮ হাজার ৩০০ ছাড়িয়ে গেছে।

দীর্ঘ ১৫ মাস পর গত মাসে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও এখনো ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক মরদেহ উদ্ধার করা হচ্ছে, যা মৃত্যুর সংখ্যা আরও বাড়িয়ে দিচ্ছে।

আরও পড়ুন  গা/জা/য় ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরাইলের হামলা, নিহত অন্তত ৫০

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে জানায়, ফিলিস্তিনি স্বাস্থ্য ও উদ্ধারকর্মীরা গাজার বিভিন্ন স্থানে ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধার অব্যাহত রেখেছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৪৮ হাজার ৩১৯-এ পৌঁছেছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে ইসরায়েলি হামলায় আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১১ হাজার ৭৪৯ জনে। বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় আটকে থাকলেও উদ্ধারকারীরা সবাইকে সহায়তা পৌঁছাতে পারছেন না।

গাজায় গত ১৯ জানুয়ারি থেকে তিন-পর্যায়ের যুদ্ধবিরতি কার্যকর হয়, যার মধ্যে বন্দি বিনিময়, স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহারের লক্ষ্যমাত্রা অন্তর্ভুক্ত রয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইসরায়েলের বর্বর হামলার ফলে গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, এবং ৬০ শতাংশ অবকাঠামো সম্পূর্ণ বা আংশিক ধ্বংস হয়ে গেছে।

ইসরায়েল ইতোমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগের মুখোমুখি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

গাজায় প্রাণহানির সংখ্যা বেড়ে চলেছে: ধ্বংসস্তূপে আরও ২২ লাশ উদ্ধার

আপডেট সময় ০৯:৫৯:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর ফলে সেখানে নিহতের সংখ্যা ৪৮ হাজার ৩০০ ছাড়িয়ে গেছে।

দীর্ঘ ১৫ মাস পর গত মাসে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও এখনো ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক মরদেহ উদ্ধার করা হচ্ছে, যা মৃত্যুর সংখ্যা আরও বাড়িয়ে দিচ্ছে।

আরও পড়ুন  ফিলিস্তিনের স্থানীয় নির্বাচনে আব্বাসপন্থিদের বিশাল জয়: গাজায় দীর্ঘ ২০ বছর পর ভোট