ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

মন্ত্রিসভায় পরিবর্তনের ইঙ্গিত ট্রাম্পের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / 14

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারানোর পর নিজের মন্ত্রিসভায় পরিবর্তন আনার পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (৬ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন  মানবিক সহায়তায় পিছু হটছে যুক্তরাষ্ট্র, ধনী দেশগুলোর প্রতি রুবিওর আহ্বান

সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, মন্ত্রিসভার কাউকে বরখাস্ত করার পরিকল্পনা করছেন কি না। জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, করছি। কিছুটা পরিবর্তন আনব।’

ট্রাম্প আরও বলেন, তিনি তাঁর মন্ত্রিসভার সদস্যদের পছন্দ করেন এবং তাঁর মনে হয়, তাঁরা ভালো কাজ করছেন। তবে তিনি হয়তো কয়েকটি পরিবর্তন আনবেন।

এর আগে হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ পদেও পরিবর্তনের ঘোষণা দেন ট্রাম্প। তিনি জানান, তাঁর ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার নতুন চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। তিনি সুসি ওয়াইলসের স্থলাভিষিক্ত হবেন। এতদিন হোয়াইট হাউসের চিফ অব স্টাফের দায়িত্ব পালন করা সুসি ওয়াইলস ট্রাম্পের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার দায়িত্বে যুক্ত হবেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে। নির্বাচনের এই ফলাফলের পরই মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদলের ইঙ্গিত দিলেন ট্রাম্প।

সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে ট্রাম্পের সাক্ষাৎকারটি রোববার (৮ নভেম্বর) প্রচারিত হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

মন্ত্রিসভায় পরিবর্তনের ইঙ্গিত ট্রাম্পের

আপডেট সময় ১১:৩১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারানোর পর নিজের মন্ত্রিসভায় পরিবর্তন আনার পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (৬ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রে ভয়াবহ শীতকালীন ঝড়; লাখো মানুষ বিদ্যুৎহীন