ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

নির্বাচনের আগে হামলার শঙ্কা: নেতানিয়াহু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২১:০৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / 35

ছবি সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, নির্বাচনের আগে দেশটির শত্রুরা হামলার চেষ্টা করতে পারে—এমন ইঙ্গিত পাওয়া গেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তেল নোফ বিমানঘাঁটি পরিদর্শনের সময় দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। ইসরায়েলের পরবর্তী জাতীয় নির্বাচন ২৭ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা।

নেতানিয়াহু বলেন, নির্বাচনের আগে ইসরায়েলের শত্রুরা হামলার চেষ্টা করতে পারে। এ সময় তিনি ইসরায়েলের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ না নিতে সতর্ক করেন এবং বলেন, দেশটির সামরিক সক্ষমতা যেকোনো জায়গায় ও যেকোনো সময় প্রতিপক্ষের কাছে পৌঁছাতে পারে।

আরও পড়ুন  সুপ্রিম কোর্ট বার নির্বাচনের শেষ দিনের ভোটগ্রহণ চলছে

এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ গাজা উপত্যকার বাইরে অবস্থানরত হামাস নেতাদের লক্ষ্যবস্তু করার হুমকি দেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে নেতানিয়াহু ও কাটজ ইরান, লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং পশ্চিম তীরভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষসহ বিভিন্ন পক্ষকে হামলা হলে পাল্টা ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করেছেন।

নেতানিয়াহুর বক্তব্যের পর বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ তার কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে জরুরি নিরাপত্তা ব্রিফিং চান। তিনি জানতে চান, নেতানিয়াহুর উল্লেখ করা হুমকিগুলো বাস্তব কি না এবং সেগুলো বাস্তব হলে নির্বাচন যাতে কোনো ধরনের বিঘ্ন ছাড়াই অনুষ্ঠিত হয়, সে বিষয়ে সরকার কী প্রস্তুতি নিচ্ছে।

পরে নেতানিয়াহুর কার্যালয় জানায়, প্রধানমন্ত্রী তার সামরিক সচিবকে লাপিদকে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করার নির্দেশ দিয়েছেন। পরবর্তী নিরাপত্তা ব্রিফিংয়ে নির্বাচনের আগে বিভিন্ন ফ্রন্টে সম্ভাব্য হামলার বিষয়ে সতর্কতার কথা লাপিদকে জানানো হয় বলে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে।

নেতানিয়াহুর বক্তব্যের পর ইসরায়েলের বিরোধী রাজনীতিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। বিরোধী পক্ষের কেউ কেউ হুমকিটির বিস্তারিত ব্যাখ্যা চেয়েছেন এবং নিরাপত্তা পরিস্থিতি ও নির্বাচনকে আলাদাভাবে পরিচালনার প্রয়োজনীয়তার কথা বলেছেন।

নিউজটি শেয়ার করুন

নির্বাচনের আগে হামলার শঙ্কা: নেতানিয়াহু

আপডেট সময় ১২:২১:০৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, নির্বাচনের আগে দেশটির শত্রুরা হামলার চেষ্টা করতে পারে—এমন ইঙ্গিত পাওয়া গেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তেল নোফ বিমানঘাঁটি পরিদর্শনের সময় দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। ইসরায়েলের পরবর্তী জাতীয় নির্বাচন ২৭ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা।

নেতানিয়াহু বলেন, নির্বাচনের আগে ইসরায়েলের শত্রুরা হামলার চেষ্টা করতে পারে। এ সময় তিনি ইসরায়েলের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ না নিতে সতর্ক করেন এবং বলেন, দেশটির সামরিক সক্ষমতা যেকোনো জায়গায় ও যেকোনো সময় প্রতিপক্ষের কাছে পৌঁছাতে পারে।

আরও পড়ুন  জার্মানিতে পার্লামেন্ট নির্বাচন রবিবার: ক্ষমতার পালাবদলে নতুন সমীকরণ