ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সৌদি সুরক্ষায় জরুরি বৈঠকে তিন দেশের সেনাপ্রধান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 25

ছবি: সংগৃহীত

সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় নিজেদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ সামরিক কর্মকর্তারা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রিয়াদে ‘মক্কা প্রতিরক্ষা জোটের’ তিন দেশের সেনাপ্রধানদের জরুরি বৈঠকে এ অঙ্গীকার করা হয়।

আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ইরাক ও ইয়েমেনে ইরান-সমর্থিত মিলিশিয়াদের পক্ষ থেকে সৌদি আরবের ওপর বারবার হামলার প্রেক্ষাপটে রিয়াদে এ জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সৌদি আরবের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি তিন দেশের সামরিক সহযোগিতা কীভাবে আরও কার্যকর করা যায়, তা নিয়ে আলোচনা করেন সামরিক কর্মকর্তারা।

আরও পড়ুন  ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের সময়সূচি এখনো অনিশ্চিত

প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের দেওয়া প্রতিশ্রুতিগুলো কীভাবে অবিলম্বে কার্যকর সামরিক সহযোগিতায় রূপ দেওয়া যায়, বৈঠকে সে বিষয়েও আলোচনা হয়েছে।

জোটের শর্ত অনুযায়ী, কোনো একটি দেশের ওপর হামলা হলে সেটিকে জোটভুক্ত সব পক্ষের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

বৈঠকে সৌদি আরবের নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা এবং দেশটির সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে সৌদি সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেন পাকিস্তান ও তুরস্কের সেনাপ্রধানরা।

নিউজটি শেয়ার করুন

সৌদি সুরক্ষায় জরুরি বৈঠকে তিন দেশের সেনাপ্রধান

আপডেট সময় ১০:৩৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় নিজেদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ সামরিক কর্মকর্তারা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রিয়াদে ‘মক্কা প্রতিরক্ষা জোটের’ তিন দেশের সেনাপ্রধানদের জরুরি বৈঠকে এ অঙ্গীকার করা হয়।

আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ইরাক ও ইয়েমেনে ইরান-সমর্থিত মিলিশিয়াদের পক্ষ থেকে সৌদি আরবের ওপর বারবার হামলার প্রেক্ষাপটে রিয়াদে এ জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সৌদি আরবের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি তিন দেশের সামরিক সহযোগিতা কীভাবে আরও কার্যকর করা যায়, তা নিয়ে আলোচনা করেন সামরিক কর্মকর্তারা।

আরও পড়ুন  হজ্জ নিবন্ধন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত