ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মানলে; খুলবে হরমুজ চলবে আলোচনায়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 31

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কাছে সাত দিনের একটি পরিকল্পনা দিয়েছে ইরান। প্রস্তাবে থাকা শর্তগুলো পূরণ করা হলে সাত দিনের শেষে কৌশলগত হরমুজ প্রণালি খুলে দেওয়ার কথা জানিয়েছে তেহরান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনা শুরুর প্রস্তাবও দেওয়া হয়েছে।

নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ তথ্য জানান। তিনি বলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে এ প্রস্তাব পাঠানো হয়েছে।

আরও পড়ুন  ইরান ইসরায়েল-যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্পষ্টভাবে বিজয় অর্জন করেছে: সশস্ত্র বাহিনীর প্রধান

আরাগচির ভাষ্য অনুযায়ী, প্রস্তাবে উল্লেখ করা শর্তগুলো পূরণ হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে। পাশাপাশি চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে দুই দেশের মধ্যে আলোচনা আবার শুরু করার কথা রয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রস্তাবটির বড় একটি অংশ জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া একটি সমঝোতা স্মারকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

এর আগে ইরানি কর্মকর্তারা জানিয়েছিলেন, প্রস্তাবের শর্তগুলোর মধ্যে রয়েছে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার, জব্দ করা ইরানি সম্পদ ছেড়ে দেওয়া এবং বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা।

এদিকে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গেও আলোচনা চলছে। সংশ্লিষ্ট এক মধ্যস্থতাকারীর বরাত দিয়ে সিবিএস জানিয়েছে, আলোচনা ইতিবাচক হলেও তা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।

তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এর আগে জানিয়েছিলেন, আলোচনায় এখনো বড় কোনো অগ্রগতি হয়নি।

কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। সম্ভাব্য যুদ্ধবিরতি এবং পরবর্তী আলোচনার কাঠামো নিয়ে সমঝোতায় পৌঁছানোই এই যোগাযোগের অন্যতম লক্ষ্য।

তবে হরমুজ প্রণালি খোলার আগে কোন পক্ষ কী পদক্ষেপ নেবে, সেটিই আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। ইরানের দেওয়া সাত দিনের প্রস্তাব নিয়ে এখনো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মানলে; খুলবে হরমুজ চলবে আলোচনায়

আপডেট সময় ০৩:২২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের কাছে সাত দিনের একটি পরিকল্পনা দিয়েছে ইরান। প্রস্তাবে থাকা শর্তগুলো পূরণ করা হলে সাত দিনের শেষে কৌশলগত হরমুজ প্রণালি খুলে দেওয়ার কথা জানিয়েছে তেহরান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনা শুরুর প্রস্তাবও দেওয়া হয়েছে।

নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ তথ্য জানান। তিনি বলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে এ প্রস্তাব পাঠানো হয়েছে।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্র সামরিক হুমকি বন্ধ করলেই চুক্তিতে রাজি ইরান: পররাষ্ট্রমন্ত্রী