ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

আলোচনা চলবে, যুদ্ধও চলবে: রুশ পররাষ্ট্রমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 25

ছবি সংগৃহীত

ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে রাশিয়া প্রস্তুত থাকলেও আলোচনা চলাকালে সামরিক অভিযান বন্ধ করবে না মস্কো—এমনটাই জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, আলোচনার বিষয়ে রাশিয়ার সদিচ্ছার কোনো ঘাটতি নেই।

শনিবার (১৩ সেপ্টেম্বর) মস্কোয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ল্যাভরভ এসব কথা বলেন। পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন  শান্তি আলোচনার মধ্যেই রক্তাক্ত লড়াই: ইউক্রেন-রাশিয়া হামলা-পাল্টা হামলায় হতাহতের মিছিল

ল্যাভরভ বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যদি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠক করতে চান, তাহলে তাকে মস্কোতে আসতে হবে।

রুশ পররাষ্ট্রমন্ত্রীর দাবি, জেলেনস্কিকে মস্কোয় আসার আমন্ত্রণ জানানো রাশিয়ার পক্ষ থেকে বড় ধরনের সদিচ্ছার পদক্ষেপ। কারণ, ইউক্রেনের প্রেসিডেন্ট এখনো রাশিয়ার সঙ্গে আলোচনা নিষিদ্ধ করে জারি করা নিজের ডিক্রি বাতিল করেননি।

তিনি বলেন, ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসার ক্ষেত্রে রাশিয়ার সদিচ্ছার কোনো ঘাটতি নেই। মস্কো এখনো আলোচনার জন্য প্রস্তুত রয়েছে।

তবে একই সঙ্গে ল্যাভরভ স্পষ্ট করে দিয়েছেন, আলোচনা শুরু হলেও ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আলোচনা চলবে, যুদ্ধও চলবে: রুশ পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১০:১৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে রাশিয়া প্রস্তুত থাকলেও আলোচনা চলাকালে সামরিক অভিযান বন্ধ করবে না মস্কো—এমনটাই জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, আলোচনার বিষয়ে রাশিয়ার সদিচ্ছার কোনো ঘাটতি নেই।

শনিবার (১৩ সেপ্টেম্বর) মস্কোয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ল্যাভরভ এসব কথা বলেন। পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন  শান্তি আলোচনায় ব্যর্থ রাশিয়া-ইউক্রেন, তবে যুদ্ধবন্দি বিনিময়ে অগ্রগতি