ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :

জার্মানি ‘আবারও যুদ্ধ চায়’, অভিযোগ রুশ পররাষ্ট্রমন্ত্রীর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৭:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 23

ছবি সংগৃহীত

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই জার্মানির বিরুদ্ধে কঠোর অভিযোগ তুলেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তাঁর দাবি, বার্লিনের সাম্প্রতিক কর্মকাণ্ড নতুন করে যুদ্ধের পরিস্থিতি তৈরি করছে।

পূর্ব জার্মানির লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। হামলার ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগের পাশাপাশি রাশিয়া ও জার্মানি একে অপরের সাংস্কৃতিক কেন্দ্র বন্ধের উদ্যোগ নেওয়ায় সম্পর্ক আরও অবনতির দিকে যাচ্ছে।

আরও পড়ুন  রাশিয়ার দাবি: কুরস্কে ইউক্রেনের তিনটি এলাকা দখল

রোববার রুশ রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ‘ভেস্তি’কে দেওয়া এক সাক্ষাৎকারে লাভরভ বলেন, জার্মানি ‘আবারও যুদ্ধ চায়’।

জার্মান সরকারের অভিযোগ, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লাইপজিগ বিমানবন্দরে ‘হাইব্রিড হামলা’ চালানোর উদ্দেশ্যে রাশিয়া সেখানে নিম্নস্তরের চর পাঠিয়েছে। তবে বার্লিনের এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে মস্কো।

লাভরভ বলেন, বিষয়টি এখন কেবল রাজনৈতিক উত্তেজনার মধ্যে সীমাবদ্ধ নেই; বরং পরিস্থিতি একটি প্রকৃত যুদ্ধের দিকে এগিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে।

তিনি অভিযোগ করেন, বন শহর থেকে রাশিয়ার কনস্যুলেট জেনারেলকে বহিষ্কার এবং বার্লিনে ‘রাশিয়ান হাউস’ সাংস্কৃতিক কেন্দ্র বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর ভাষায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ইউরোপে এমন পরিস্থিতি দেখা গিয়েছিল এবং বর্তমান ঘটনাপ্রবাহ সেই সময়ের কথা মনে করিয়ে দিচ্ছে।

জার্মানির কর্মকাণ্ডের সমালোচনা করে লাভরভ দেশটির বিরুদ্ধে নাৎসিবাদের অভিযোগও তুলেছেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতির আলোকে রাশিয়ার নেতৃত্ব ‘যথাযথ উপসংহারে’ পৌঁছাবে।

তবে জার্মানির পক্ষ থেকে লাভরভের এসব মন্তব্যের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়ার কথা উল্লেখ করা হয়নি।

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে কিয়েভের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে কাজ করছে জার্মানি। ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকেই ইউক্রেনকে রাজনৈতিক, সামরিক ও অন্যান্য সহায়তা দিয়ে আসছে বার্লিন।

ইউরোপের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ভয়াবহ এই সংঘাত দীর্ঘ সাড়ে চার বছরের বেশি সময় ধরে চলার মধ্যে রাশিয়া ও পশ্চিমা বিশ্বের সম্পর্কও নজিরবিহীনভাবে তলানিতে পৌঁছেছে।

এদিকে চলতি সেপ্টেম্বরের শেষ দিকে রাশিয়ায় সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের আগে লাভরভের এমন কড়া বক্তব্য দুই দেশের মধ্যকার চলমান রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে বলে মনে করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

জার্মানি ‘আবারও যুদ্ধ চায়’, অভিযোগ রুশ পররাষ্ট্রমন্ত্রীর

আপডেট সময় ১২:৫৭:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬