ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

কানাডার মদ-দুধ আমদানিতে ট্রাম্পের নিষেধাজ্ঞা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 15

ছবি সংগৃহীত

দীর্ঘদিনের মিত্র কানাডার সঙ্গে বাণিজ্য বিরোধ আরও তীব্র হওয়ার মধ্যে দেশটি থেকে দুগ্ধজাত পণ্য, অধিকাংশ অ্যালকোহলযুক্ত পানীয় ও মোটরসাইকেল আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের এ সিদ্ধান্ত আগামী তিন সপ্তাহের মধ্যে কার্যকর হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কানাডা যুক্তরাষ্ট্রের প্রায় ২ হাজার কোটি ডলারের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের পর এ পদক্ষেপ নেওয়া হয়। কানাডার শুল্কের জবাবে ট্রাম্প দেশটির পণ্যকে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি সরকারি চুক্তি থেকে বাদ দেওয়ারও নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন  ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প

ট্রাম্প জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশনকে (জিএসএ) নির্দেশ দিয়েছেন, কানাডা মার্কিন পণ্যের জন্য ‘সম্পূর্ণ ও ন্যায্য পারস্পরিক সুযোগ’ না দেওয়া পর্যন্ত দেশটির পণ্যকে সরকারি চুক্তির জন্য অযোগ্য ঘোষণা করতে।

এর আগে গত ২২ আগস্ট যুক্তরাষ্ট্র কানাডার আমদানির ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করে। এতে দুই দেশের দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কানাডার পাল্টা শুল্কের আওতায় ইস্পাত, অ্যালুমিনিয়াম, পনির, প্রসাধনী ও কৃষিসরঞ্জামসহ শত শত মার্কিন পণ্য রয়েছে। এসব পণ্যের ওপর ১৫, ২৫ ও ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে। গত বছর যুক্তরাষ্ট্র থেকে কানাডায় মোট রপ্তানির প্রায় ৬ শতাংশ, অর্থাৎ প্রায় ২ হাজার কোটি ডলারের পণ্য নতুন শুল্কের আওতায় পড়বে।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি মঙ্গলবার বলেন, তাদের লক্ষ্য দেশের স্বনির্ভরতা বাড়ানো, যাতে কোনো দেশ কানাডাকে জিম্মি করতে না পারে।

কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার বিষয়ে ট্রাম্পের মন্তব্যেও দেশটিতে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। কার্নির আহ্বানে কানাডার সাধারণ নাগরিকদের একটি অংশ যুক্তরাষ্ট্র ভ্রমণ এড়িয়ে চলার পাশাপাশি মার্কিন পণ্য বর্জন শুরু করেছেন।

কানাডা-যুক্তরাষ্ট্র বাণিজ্যমন্ত্রী ডমিনিক লেব্লাঙ্কের মুখপাত্র গাব্রিয়েল ব্রুনেট জানান, দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা বন্ধ থাকলেও কর্মকর্তারা পরস্পরের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

নিউজটি শেয়ার করুন

কানাডার মদ-দুধ আমদানিতে ট্রাম্পের নিষেধাজ্ঞা

আপডেট সময় ০৩:৪৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬