ঢাকা ১১:৫০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

বিদেশি পিস্তল ও গুলিসহ মিরপুরে দুই যুবক গ্রেফতার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০০:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • / 20

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে পুলিশের চেকপোস্টে থামার নির্দেশ উপেক্ষা করে পালানোর চেষ্টা করায় দুই যুবককে আটক করা হয়েছে। পরে তাদের একজনের কাছ থেকে বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করেছে পুলিশ।

গ্রেফতার দুজন হলেন মশিউল আজম অরিন (৩৬) ও শান্ত ইসলাম (২৭)। শনিবার সন্ধ্যায় পল্লবী থানার মিরপুর-১১ মেট্রোরেল স্টেশনের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

রাতে পল্লবী থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে ঘটনার বিবরণ দেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।
পুলিশের ভাষ্য অনুযায়ী, চেকপোস্টে একটি মোটরসাইকেলকে সন্দেহজনক মনে হওয়ায় সেটির আরোহীদের থামতে বলা হয়। তবে তারা নির্দেশ না মেনে সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ তাদের আটক করে তল্লাশি চালায়। এ সময় মশিউল আজম অরিনের কাছ থেকে পিস্তল, ম্যাগাজিন ও গুলি পাওয়া যায়।

আরও পড়ুন  লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়ায় যুবক খুন

পুলিশ জানিয়েছে, অরিনের কাছ থেকে এর আগেও অস্ত্র উদ্ধার করা হয়েছিল। ২০২৫ সালের ২৮ মে ডিবির মিরপুর বিভাগ তার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করে। এ ঘটনায় পল্লবী থানায় অস্ত্র আইনে মামলা হয়েছিল। অরিনের বিরুদ্ধে মিরপুর মডেল থানা ও পল্লবী থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি ও দস্যুতার অভিযোগে মোট নয়টি মামলা রয়েছে।

অন্য গ্রেফতার হওয়া যুবক শান্ত ইসলামের বিরুদ্ধেও বিভিন্ন থানায় একই ধরনের অভিযোগে তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট থানা পুলিশ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

বিদেশি পিস্তল ও গুলিসহ মিরপুরে দুই যুবক গ্রেফতার

আপডেট সময় ১১:০০:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

রাজধানীর মিরপুরে পুলিশের চেকপোস্টে থামার নির্দেশ উপেক্ষা করে পালানোর চেষ্টা করায় দুই যুবককে আটক করা হয়েছে। পরে তাদের একজনের কাছ থেকে বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করেছে পুলিশ।

গ্রেফতার দুজন হলেন মশিউল আজম অরিন (৩৬) ও শান্ত ইসলাম (২৭)। শনিবার সন্ধ্যায় পল্লবী থানার মিরপুর-১১ মেট্রোরেল স্টেশনের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

রাতে পল্লবী থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে ঘটনার বিবরণ দেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।
পুলিশের ভাষ্য অনুযায়ী, চেকপোস্টে একটি মোটরসাইকেলকে সন্দেহজনক মনে হওয়ায় সেটির আরোহীদের থামতে বলা হয়। তবে তারা নির্দেশ না মেনে সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ তাদের আটক করে তল্লাশি চালায়। এ সময় মশিউল আজম অরিনের কাছ থেকে পিস্তল, ম্যাগাজিন ও গুলি পাওয়া যায়।

আরও পড়ুন  শ্বশুরবাড়ি যাওয়ার পথে গাছে ধাক্কা লেগে প্রাণ গেল যুবকের