ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

স্বামীর আলিঙ্গনে ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:০৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • / 31

ছবি সংগৃহীত

চীনে স্বামীর আলিঙ্গনে এক নারীর পাঁজরের পাঁচটি হাড় ভেঙে যাওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দেশটির জিয়াংসু প্রদেশে এ ঘটনা ঘটে। চিকিৎসকদের ধারণা, হাড় ক্ষয়জনিত রোগ অস্টিওপোরোসিসে আক্রান্ত থাকায় সামান্য চাপেই ওই নারীর পাঁজরের হাড় ভেঙে গেছে।

ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঠান্ডা লাগার কথা জানালে স্ত্রীকে জড়িয়ে ধরেন ওয়াং নামের এক ব্যক্তি। এ সময় তিনি হাড় ভাঙার মতো একটি শব্দ শুনতে পান। সঙ্গে সঙ্গে ব্যথায় কুঁকড়ে বসে পড়েন তার স্ত্রী। তীব্র ব্যথার কারণে তিনি উঠে দাঁড়াতেও পারছিলেন না।

পরদিন সকালে স্ত্রীকে হাসপাতালে নিয়ে যান ওয়াং। সেখানে বুকের সিটি স্ক্যান করার পর দেখা যায়, ওই নারীর পাঁজরের পাঁচটি হাড় ভেঙে গেছে এবং আরেকটি হাড়ে চিড় ধরেছে।

চিকিৎসকরা জানান, ওই নারী অস্টিওপোরোসিসে আক্রান্ত। এ রোগে হাড়ের ঘনত্ব ও শক্তি কমে যায়। ফলে সামান্য চাপ বা আঘাতেও হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি বেড়ে যায়।

ওয়াং জানান, তিনি স্বাভাবিকভাবেই স্ত্রীকে আলিঙ্গন করেছিলেন। এতে এত গুরুতর আঘাত লাগতে পারে, তা তিনি কল্পনাও করেননি। তার স্ত্রীর ওজন ৪৫ থেকে ৫০ কেজির মধ্যে। তিনি নিয়মিত ডায়েট করতেন এবং অনেক সময় রাতের খাবার বাদ দিতেন। প্রতিদিন অন্তত এক কাপ কফিও পান করতেন তিনি। পরিবারের দোকানে কাজ করলেও সাধারণত রোদে খুব কম সময় কাটাতেন।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, ওই নারীকে ওষুধ সেবন, ব্যথা উপশমের প্যাচ ব্যবহার এবং বিশ্রামে থাকতে বলা হয়েছে। তার অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পর প্রতি পাঁচ দিন অন্তর পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

চিকিৎসকদের ভাষ্য, তরুণদের ক্ষেত্রে সাধারণ আলিঙ্গনে পাঁজরের হাড় ভেঙে যাওয়া বিরল ঘটনা। তবে অস্টিওপোরোসিসের কারণে হাড় দুর্বল হয়ে পড়লে এমন আঘাতের ঝুঁকি বাড়তে পারে। হাড়ের সুস্থতা বজায় রাখতে পর্যাপ্ত ক্যালসিয়াম ও ভিটামিন ডি গ্রহণ, নিয়মিত ব্যায়াম এবং পরিমিত সময় রোদে থাকা জরুরি।

নিউজটি শেয়ার করুন

স্বামীর আলিঙ্গনে ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়

আপডেট সময় ০২:০৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬