ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

আল-হাইলে দুই দিনের কনস্যুলার ক্যাম্প করবে বাংলাদেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 0

ছবি সংগৃহীত

সৌদি আরবের আল-হাইল ও আশপাশের এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য দুই দিনের বিশেষ কনস্যুলার ক্যাম্প আয়োজন করেছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস। আগামী ১১ ও ১২ সেপ্টেম্বর (শুক্রবার ও শনিবার) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ ক্যাম্পে ই-পাসপোর্টসহ বিভিন্ন কনস্যুলার ও প্রবাসীকল্যাণসংক্রান্ত সেবা দেওয়া হবে।

দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ক্যাম্পে ই-পাসপোর্টের আবেদন গ্রহণ ও পাসপোর্ট বিতরণ, প্রবাসী কল্যাণসংক্রান্ত সেবা, সোনালী ব্যাংকের বিভিন্ন কার্যক্রম এবং অন্যান্য কনস্যুলার সেবা পাওয়া যাবে।

আরও পড়ুন  টিকা নিয়ে হজযাত্রীদের নতুন নির্দেশনা সৌদি আরবের

ই-পাসপোর্টের আবেদন করতে আগ্রহীদের অনলাইনে পূরণ করা আবেদনপত্রের প্রিন্ট কপি, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনসহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে বলা হয়েছে। ছবি তোলার সময় গাঢ় রঙের পোশাক পরার অনুরোধ জানিয়েছে দূতাবাস। সাদা বা হালকা রঙের পোশাক পরা যাবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার ছয় মাস আগে থেকেই নতুন পাসপোর্টের আবেদন করা যাবে। আর পাসপোর্ট ডেলিভারি নিতে হলে আগের পাসপোর্টের মূল কপি ও এর রঙিন ফটোকপি সঙ্গে আনতে হবে।

প্রবাসী কল্যাণসংক্রান্ত সেবার মধ্যে প্রবাসীকল্যাণ কার্ড দেওয়া এবং সৌদি আরবের স্পেশাল এন্ট্রি প্রোগ্রামের (এসইপি) আওতায় আকামার মেয়াদ শেষ হয়ে যাওয়া বা হুরুবপ্রাপ্তদের আবেদন গ্রহণ ও প্রয়োজনীয় সেবা দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, এসব সেবা বিনা ফিতে পাওয়া যাবে।

ক্যাম্পে সোনালী ব্যাংকের সেবাও থাকবে। প্রবাসীরা সোনালী ই-ওয়ালেটের মাধ্যমে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় বিনামূল্যে হিসাব খোলার সুযোগ পাবেন। পাশাপাশি রেমিট্যান্সসহ অন্যান্য ব্যাংকিং সেবা দেওয়া হবে। আকামাধারীদের জন্য মাসিক কিস্তিভিত্তিক ঋণ এবং প্রবাসী সঞ্চয়ী হিসাব খোলার ব্যবস্থাও থাকবে।

অন্যান্য কনস্যুলার সেবার মধ্যে ট্রাভেল পারমিট, বিভিন্ন ধরনের কনস্যুলার নথি সত্যায়ন, অ্যাম্বাসেডরিয়াল ও অন্যান্য সনদ প্রদান এবং পুলিশ ক্লিয়ারেন্সের জন্য পত্র দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

প্রবাসীদের প্রতারণার বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি ক্যাম্পে আসার সময় পর্যাপ্ত পানি ও ছাতা সঙ্গে রাখার অনুরোধ জানিয়েছে দূতাবাস। যোগাযোগের জন্য বিজ্ঞপ্তিতে দুটি ফোন নম্বরও দেওয়া হয়েছে।

দূতাবাস বলেছে, প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক সহযোগিতাই এই বিশেষ কনস্যুলার কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

নিউজটি শেয়ার করুন

আল-হাইলে দুই দিনের কনস্যুলার ক্যাম্প করবে বাংলাদেশ

আপডেট সময় ০৩:৫৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬