ঢাকা ১১:৩১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
সংবিধানে ফিরবে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’: স্বরাষ্ট্রমন্ত্রী খেলতে গিয়ে পুকুরে পড়ে প্রাণ গেল দুই শিশুর ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন মুগদা মেডিকেলের নারী চিকিৎসক ট্রাম্প ভোট গণনার সময় ফল পাল্টানোর চেষ্টা করতে পারে; দ্য গার্ডিয়ান বিশ্লেষণ লাইব্রেরিতে বসা নিয়ে কথা-কাটাকাটি, কুবিতে দফায় দফায় সংঘর্ষে আহত ৮ জ্যোতির নেতৃত্ব নিয়ে বিসিবির জরুরি বৈঠক শতকোটি মানুষের প্রাণহানি ঘটাতে পারে নিয়ন্ত্রণহীন এআই: বিল গেটস রিকশায় ঘষা লাগাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, আহত ২০ চীনের সঙ্গে বন্ধুত্ব জোরদারকে অর্থনীতি পুনরুত্থানে অগ্রাধিকার: স্বপন দুর্গন্ধ পেয়ে ঘরে, ঝুলন্ত মরদেহ উদ্ধার

নেতানিয়াহু নীতির বিরুদ্ধে ট্রাম্পের হস্তক্ষেপ চাইলেন ইসরাইলের সাবেক কর্মকর্তারা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / 49

ছবি সংগৃহীত

ইসরাইলের নিরাপত্তা, প্রতিরক্ষা ও কূটনৈতিক অঙ্গনের প্রায় ৬০০ সাবেক কর্মকর্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে একটি খোলা চিঠি পাঠিয়ে ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংসতা বন্ধে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। চিঠিতে নেতানিয়াহু সরকারের বসতি সম্প্রসারণ নীতির সমালোচনাও করা হয়েছে।

চিঠিতে সাবেক কর্মকর্তারা অভিযোগ করেন, ইসরাইল সরকারের অবৈধ বসতি সম্প্রসারণ এবং বসতি স্থাপনকারীদের জমি দখলে উৎসাহ দেওয়ার নীতি দেশটির নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রে প্রবল ঝড়-বৃষ্টি ও বন্যার তাণ্ডব, নিহত ৯, লাখো মানুষ দুর্ভোগে

তাদের মতে, এ ধরনের নীতি শুধু অভ্যন্তরীণ নিরাপত্তার জন্যই হুমকি নয়, বরং প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগে হওয়া আব্রাহাম চুক্তি সম্প্রসারণের প্রচেষ্টাকেও বাধাগ্রস্ত করতে পারে।

প্রতিবেদনে বলা হয়, আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরাইল কয়েকটি আরব দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করেছিল। তবে ওই প্রক্রিয়ায় ফিলিস্তিন ইস্যুটি কার্যত উপেক্ষিত ছিল।

বিশ্লেষকদের মতে, খোলা চিঠির উদ্দেশ্য হলো হোয়াইট হাউসের দৃষ্টি আকর্ষণ করা এবং স্বাক্ষরকারীদের দৃষ্টিতে ক্রমেই জটিল হয়ে ওঠা পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে সক্রিয় ভূমিকা নিতে উৎসাহিত করা।

প্রতিবেদনে আরও বলা হয়, সাবেক কর্মকর্তাদের এই অবস্থান ইসরাইলের প্রতিরক্ষা মহলের আগের সতর্কবার্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সেখানে উল্লেখ করা হয়েছিল, বসতি স্থাপনকারীরা ক্রমশ নিজেদের উদ্যোগে ইসরাইলি সেনাবাহিনীর ভূমিকা পালনের চেষ্টা করছে, যা শেষ পর্যন্ত সেনাদের জন্যও অতিরিক্ত নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে।

নিউজটি শেয়ার করুন

নেতানিয়াহু নীতির বিরুদ্ধে ট্রাম্পের হস্তক্ষেপ চাইলেন ইসরাইলের সাবেক কর্মকর্তারা

আপডেট সময় ১২:১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ইসরাইলের নিরাপত্তা, প্রতিরক্ষা ও কূটনৈতিক অঙ্গনের প্রায় ৬০০ সাবেক কর্মকর্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে একটি খোলা চিঠি পাঠিয়ে ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংসতা বন্ধে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। চিঠিতে নেতানিয়াহু সরকারের বসতি সম্প্রসারণ নীতির সমালোচনাও করা হয়েছে।

চিঠিতে সাবেক কর্মকর্তারা অভিযোগ করেন, ইসরাইল সরকারের অবৈধ বসতি সম্প্রসারণ এবং বসতি স্থাপনকারীদের জমি দখলে উৎসাহ দেওয়ার নীতি দেশটির নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের জন্য গুয়ান্তানামো বে পরিকল্পনা: ট্রাম্পের নতুন পদক্ষেপ