ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধের ইঙ্গিত, তেলের দাম নিম্নমুখী যুক্তরাষ্ট্র হামলা না চালালে, পাল্টা হামলা চালাবে না ইরান দুপুরের মধ্যে দেশের ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অব্যাহত: ইরান দেশের বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ পর্যালোচনায় সরকার: আইনমন্ত্রী রপ্তানিতে ১৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, বহুমুখীকরণে জোর সরকারের সাভারে জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন শেখ হাসিনার সঙ্গে সাহাবুদ্দিনের ফোনালাপের তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী চাকরির পেছনে নয়, কর্মসংস্থান তৈরির আহ্বান মির্জা ফখরুলের

যুক্তরাষ্ট্র হামলা না চালালে, পাল্টা হামলা চালাবে না ইরান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / 18

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে ইরানও পাল্টা সামরিক অভিযান চালাবে না বলে জানিয়েছেন তেহরানের এক উচ্চপদস্থ কর্মকর্তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাময়িকভাবে বিমান হামলা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়ার পর ইরানের পক্ষ থেকে এ অবস্থানের কথা জানানো হয়েছে।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রে শুল্কের চাপ, বাংলাদেশ খুঁজছে রপ্তানি সংকটের সমাধান: বাণিজ্য উপদেষ্টা

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, টানা ১৩ রাত বিমান হামলার পর শুক্রবার, ২৪ জুলাই রাতে পেন্টাগন অভিযান স্থগিত করে। এর ফলে পরবর্তী দুই দিন উভয় পক্ষ থেকেই নতুন কোনো হামলার খবর পাওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরানি কর্মকর্তা রয়টার্সকে বলেন, তেহরান এখনো ‘আঘাতের বদলে আঘাত’ নীতিতে অটল রয়েছে। তবে যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে ইরানও তাদের সামরিক অভিযান স্থগিত রাখবে।

এদিকে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ ফক্স নিউজসহ বিভিন্ন গণমাধ্যমকে জানান, প্রেসিডেন্ট ট্রাম্প কূটনৈতিক আলোচনার সুযোগ তৈরি করতে সাময়িকভাবে বিমান হামলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন।

মার্কিন সামরিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগন ও জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন গোলাবারুদের সম্ভাব্য ঘাটতি এবং সংশ্লিষ্ট ঝুঁকির বিষয়ে সতর্ক করার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মাইক ওয়াল্টজের ভাষ্য অনুযায়ী, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দায়িত্ব নেওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্র সীমিত সামরিক সরঞ্জামের চ্যালেঞ্জের মুখোমুখি। একই সঙ্গে সিএনএন ও অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারও বিমান হামলার কার্যকারিতা কমে আসা নিয়ে উদ্বেগ প্রকাশ করে অভিযান স্থগিতের পরামর্শ দিয়েছিলেন।

তবে সম্ভাব্য এই বিরতি নিয়ে ইরানের পক্ষ থেকে সতর্ক অবস্থানের কথাও জানানো হয়েছে। রয়টার্সকে দেওয়া বক্তব্যে ওই ইরানি কর্মকর্তা বলেন, তেহরান ট্রাম্প প্রশাসনের পদক্ষেপকে কৌশলগত বিরতি হিসেবে দেখছে। অতীতের অভিজ্ঞতার কারণে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিকে স্থায়ী সমাধান হিসেবে বিবেচনা করছে না ইরান।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্র হামলা না চালালে, পাল্টা হামলা চালাবে না ইরান

আপডেট সময় ১১:২০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে ইরানও পাল্টা সামরিক অভিযান চালাবে না বলে জানিয়েছেন তেহরানের এক উচ্চপদস্থ কর্মকর্তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাময়িকভাবে বিমান হামলা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়ার পর ইরানের পক্ষ থেকে এ অবস্থানের কথা জানানো হয়েছে।

আরও পড়ুন  ইসরায়েল-ইরান উত্তেজনায় ক্লাব বিশ্বকাপে খেলতে পারছেন না ইরানি ফরোয়ার্ড