ঢাকা ১১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
শিরোনাম :
পদ্মায় বালু উত্তোলন নিয়ে গুলিতে বিএনপি কর্মী নিহত শর্তহীনভাবে লেবানন ছাড়তে হবে ইসরায়েলকে: হিজবুল্লাহ তুরস্ককে ৭০০ মিলিয়ন ডলারের জেট ইঞ্জিন বিক্রির পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতার প্রস্তাব দেবে সরকার: ফখরুল চীন সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ-চীনের মধ্যে ১৭ সমঝোতা স্মারক স্বাক্ষর বিশ্ব বদলালেও বাংলাদেশ-চীন বন্ধুত্ব অটুট থাকবে: সি চিন পিং চীনের বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা হরমুজ প্রণালিতে হামলার জেরে আবার ঊর্ধ্বমুখী বিশ্ববাজারে তেলের দাম মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা পাচ্ছেন আধুনিক অস্ত্র, সংশোধন হচ্ছে আইন

হরমুজ প্রণালিতে হামলার জেরে আবার ঊর্ধ্বমুখী বিশ্ববাজারে তেলের দাম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / 22

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজে হামলার ঘটনার পর আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এ ঘটনার পর জাতিসংঘের পারস্য উপসাগরে আটকে থাকা জাহাজ সরিয়ে নেওয়ার অভিযান স্থগিত হওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) হামলার পর আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম একপর্যায়ে প্রায় ৪ শতাংশ বেড়ে যায়। গ্রিনিচ মান সময় রাত ২টার দিকে আগস্ট মাসে সরবরাহযোগ্য ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ৭৪ ডলার ৮৯ সেন্টে ওঠে। এর আগে একই দিনে দাম নেমে এসেছিল ৭২ ডলার ৪৮ সেন্টে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি-সংক্রান্ত সমঝোতার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছিল। তবে সাম্প্রতিক হামলার পর পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠায় বর্তমানে ব্রেন্ট ক্রুডের দাম যুদ্ধ-পূর্ব সময়ের তুলনায় প্রায় ৩ শতাংশ বেশি অবস্থানে রয়েছে।

আরও পড়ুন  কমলো লিটারে ১৯ টাকা পাম অয়েলের দাম

নতুন এই উত্তেজনার প্রভাব এশিয়ার শেয়ারবাজারেও পড়েছে। শুক্রবার (২৬ জুন) লেনদেন শুরুর পর জাপানের নিক্কেই-২২৫, দক্ষিণ কোরিয়ার কসপি, হংকংয়ের হ্যাংসেং এবং তাইওয়ানের তাইএক্স সূচকে উল্লেখযোগ্য দরপতন দেখা যায়। টোকিও ও সিউলের প্রধান শেয়ার সূচক সকালেই ৩ শতাংশের বেশি কমে যায়।

বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করে। সম্প্রতি ইরান-যুক্তরাষ্ট্রের অন্তর্বর্তী সমঝোতার পর এ নৌপথে জাহাজ চলাচল বাড়তে শুরু করেছিল এবং জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফিরবে বলে আশা করা হচ্ছিল। তবে নতুন হামলার ঘটনায় সেই আশায় অনিশ্চয়তা তৈরি হয়েছে।

মেরিনট্রাফিক ও কেপলারের তথ্য অনুযায়ী, বুধবার (২৪ জুন) হরমুজ প্রণালি দিয়ে ৭০টি জাহাজ চলাচল করেছে। এটি আগের দিনের তুলনায় দ্বিগুণেরও বেশি এবং চলতি বছরের ১ মার্চের পর একদিনে সর্বোচ্চ জাহাজ চলাচলের রেকর্ড।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রমের সময় একটি পণ্যবাহী জাহাজের ডান পাশে অজ্ঞাত উৎস থেকে আসা একটি বস্তু আঘাত হানে।

নিউইয়র্ক টাইমস, সিবিএস নিউজ ও রয়টার্স নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, হামলাটি ইরান চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সাম্প্রতিক এ ঘটনার পর আন্তর্জাতিক জ্বালানি বাজার, বৈশ্বিক বাণিজ্য এবং গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

হরমুজ প্রণালিতে হামলার জেরে আবার ঊর্ধ্বমুখী বিশ্ববাজারে তেলের দাম

আপডেট সময় ০৩:২৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

হরমুজ প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজে হামলার ঘটনার পর আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এ ঘটনার পর জাতিসংঘের পারস্য উপসাগরে আটকে থাকা জাহাজ সরিয়ে নেওয়ার অভিযান স্থগিত হওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) হামলার পর আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম একপর্যায়ে প্রায় ৪ শতাংশ বেড়ে যায়। গ্রিনিচ মান সময় রাত ২টার দিকে আগস্ট মাসে সরবরাহযোগ্য ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ৭৪ ডলার ৮৯ সেন্টে ওঠে। এর আগে একই দিনে দাম নেমে এসেছিল ৭২ ডলার ৪৮ সেন্টে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি-সংক্রান্ত সমঝোতার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছিল। তবে সাম্প্রতিক হামলার পর পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠায় বর্তমানে ব্রেন্ট ক্রুডের দাম যুদ্ধ-পূর্ব সময়ের তুলনায় প্রায় ৩ শতাংশ বেশি অবস্থানে রয়েছে।

আরও পড়ুন  ১৩ এপ্রিল ২০২৬: দেশের বাজারে স্বর্ণের দাম কমলো