শিরোনাম :
বজ্রপাতে পাবনায় ৬ জনের মৃত্যু
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৬:৫৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
- / 22
পাবনার মালঞ্চি ইউনিয়নের সোনা পাতিল বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমেদ বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে কয়েকজন একটি পলিথিনের ঘরে আশ্রয় নেন। এ সময় ওই ঘরে বজ্রপাত হলে ছয়জনের মৃত্যু হয়। নিহতরা কিশোর ও তরুণ বয়সী।
বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশের একজন উপপরিদর্শককে পাঠানো হয়েছে।
হতাহত ব্যক্তিদের নাম-পরিচয়সহ ঘটনার বিস্তারিত পরে জানা যাবে।

























