ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম :
চট্টগ্রামে পুলিশের পিকআপ চুরির ঘটনায় এসআইসহ ৪ পুলিশ সদস্য বরখাস্ত নারায়ণগঞ্জে গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত দুই গোলে পিছিয়ে থেকেও ভিয়ারিয়ালকে হারাল বার্সেলোনা নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার ছবি প্রকাশ করল ইরান রাজধানীর হাজারীবাগে বাসায় গ্যাস বিস্ফোরণে নারী নিহত, আহত ২ টেকনাফে গ্রেনেড ও গুলি উদ্ধার, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী ৪ হাজার ডলারে বিক্রি হলো জর্জ ওয়াশিংটনের চুল ডিসেম্বরকে ঘিরে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি বাজার চাহিদা বুঝে বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর দল করবেন বিএনপি, কথা বলবেন আ.লীগের মতো—তা হবে না: জহির উদ্দিন স্বপন

বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্রীয় অভ্যর্থনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • / 109

ছবি: সংগৃহীত

চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্রীয়ভাবে অভ্যর্থনা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং। বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াওইউতাই থেকে মোটর শোভাযাত্রায় গ্রেট হলে পৌঁছালে তাকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী।

শুভেচ্ছা বিনিময়ের পর দুই দেশের প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনার জন্য অভিবাদন মঞ্চে নিয়ে যান লি কিয়াং।

অনুষ্ঠানে চীনের সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল দুই নেতাকে রাষ্ট্রীয় সালাম জানায়। এ সময় বাংলাদেশ ও চীনের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে তোপধ্বনি দেওয়া হয় এবং দুই দেশের প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর প্যারেড পরিদর্শন করেন।

আরও পড়ুন  সচিবালয়ে প্রধানমন্ত্রীর ‘সারপ্রাইজ ভিজিট’, দফতরে দফতরে আকস্মিক পরিদর্শন

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, গ্রেট হলে দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, দুই দেশের বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণের বিভিন্ন বিষয় বৈঠকে গুরুত্ব পাবে।

এর আগে, ২১ জুন ২০২৬ তারিখে দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদ নির্বাচনের পর সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর সেটি ছিল তার প্রথম মালয়েশিয়া সফর। মালয়েশিয়া সফর শেষে সোমবার রাতে তিনি চীনের দালিয়ান শহরে পৌঁছান এবং সেখানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশ নেন।

দুই দিনের কর্মসূচি শেষে বুধবার, ২৪ জুন ২০২৬, বিকেলে হাইস্পিড ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ে পৌঁছান প্রধানমন্ত্রী।

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের প্রথম চীন সফর। এর আগে ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে তিনি চীন সফর করেছিলেন। সে সময়ও বেইজিংয়ের গ্রেট হলে আয়োজিত রাষ্ট্রীয় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি অংশ নিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্রীয় অভ্যর্থনা

আপডেট সময় ০৫:২২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্রীয়ভাবে অভ্যর্থনা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং। বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াওইউতাই থেকে মোটর শোভাযাত্রায় গ্রেট হলে পৌঁছালে তাকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী।

শুভেচ্ছা বিনিময়ের পর দুই দেশের প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনার জন্য অভিবাদন মঞ্চে নিয়ে যান লি কিয়াং।

অনুষ্ঠানে চীনের সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল দুই নেতাকে রাষ্ট্রীয় সালাম জানায়। এ সময় বাংলাদেশ ও চীনের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে তোপধ্বনি দেওয়া হয় এবং দুই দেশের প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর প্যারেড পরিদর্শন করেন।

আরও পড়ুন  প্রধানমন্ত্রীর সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ