ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

হাঙ্গেরি সফরে এলেই গ্রেপ্তার হতে পারেন নেতানিয়াহু: প্রধানমন্ত্রী পিটার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / 100

ছবি সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হাঙ্গেরি সফরে এলে তাকে গ্রেপ্তার করা হতে পারে বলে জোরালো ইঙ্গিত দিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রধানমন্ত্রী পিটার মাগিয়ার। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সক্রিয় গ্রেপ্তারি পরোয়ানাকে সম্মান জানিয়ে তিনি এই অবস্থান গ্রহণের কথা জানান। আজ সোমবার (২১ এপ্রিল) সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই চাঞ্চল্যকর মন্তব্য করেন।

পিটার মাগিয়ার বলেন, “যদি কোনো দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য হয় এবং আইসিসি কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কোনো ব্যক্তি আমাদের ভূখণ্ডে প্রবেশ করে, তবে সেই ব্যক্তিকে অবশ্যই হেফাজতে নেওয়া আইনি বাধ্যবাধকতা। আমরা হাঙ্গেরিকে পুনরায় আইসিসি ব্যবস্থার সক্রিয় অংশীদার হিসেবে অন্তর্ভুক্ত করতে চাই।”

আরও পড়ুন  ভাইরাল ভিডিওতে নেতানিয়াহু—বাস্তব নাকি এআই নির্মিত?

হাঙ্গেরির এই রাজনৈতিক অবস্থান পরিবর্তন মূলত সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের নীতির সম্পূর্ণ বিপরীত। ওরবান নেতানিয়াহুর ডানপন্থী সরকারের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিলেন। এমনকি ২০২৫ সালে নেতানিয়াহুকে বুদাপেস্টে রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়ার পথ প্রশস্ত করতে হাঙ্গেরিকে আইসিসি থেকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়াও শুরু করেছিলেন তিনি। মাগিয়ারের নতুন এই ঘোষণা ইউরোপীয় রাজনীতিতে হাঙ্গেরির পুনরায় মূলধারায় ফেরার সংকেত হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৪ সালে গাজা যুদ্ধে কথিত যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। যদিও ইসরায়েল এবং সংশ্লিষ্ট নেতারা শুরু থেকেই এসব অভিযোগ ভিত্তিহীন বলে অস্বীকার করে আসছেন।

বিশ্লেষকদের মতে, হাঙ্গেরির নতুন সরকারের এই অবস্থান মধ্যপ্রাচ্য ইস্যুতে ইউরোপের বিভক্ত রাজনীতিকে আরও স্পষ্ট করে তুলল। মাগিয়ারের এই সিদ্ধান্ত কার্যকর হলে তা ইসরায়েলের কূটনৈতিক তৎপরতায় বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করতে পারে।

সূত্র: সিএনএন

নিউজটি শেয়ার করুন

হাঙ্গেরি সফরে এলেই গ্রেপ্তার হতে পারেন নেতানিয়াহু: প্রধানমন্ত্রী পিটার

আপডেট সময় ১১:২১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হাঙ্গেরি সফরে এলে তাকে গ্রেপ্তার করা হতে পারে বলে জোরালো ইঙ্গিত দিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রধানমন্ত্রী পিটার মাগিয়ার। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সক্রিয় গ্রেপ্তারি পরোয়ানাকে সম্মান জানিয়ে তিনি এই অবস্থান গ্রহণের কথা জানান। আজ সোমবার (২১ এপ্রিল) সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই চাঞ্চল্যকর মন্তব্য করেন।

পিটার মাগিয়ার বলেন, “যদি কোনো দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য হয় এবং আইসিসি কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কোনো ব্যক্তি আমাদের ভূখণ্ডে প্রবেশ করে, তবে সেই ব্যক্তিকে অবশ্যই হেফাজতে নেওয়া আইনি বাধ্যবাধকতা। আমরা হাঙ্গেরিকে পুনরায় আইসিসি ব্যবস্থার সক্রিয় অংশীদার হিসেবে অন্তর্ভুক্ত করতে চাই।”

আরও পড়ুন  ‘আমি যা বলব, নেতানিয়াহু সেটাই করবেন’: ট্রাম্পের মন্তব্য