ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সাক্ষাৎ ছাত্র আন্দোলনে জামায়াত-শিবিরের কোনো পরামর্শ নিইনি: সংসদে নুর সংবিধান সংশোধন কমিটি: বিরোধী দলের কাছে ৫ সদস্যের নাম চাইলেন আইনমন্ত্রী ফ্রান্স শিল্প, সংস্কৃতি আর বিশ্বসভ্যতার এক অনন্য কেন্দ্র বিশ্বকাপ ফাইনালে মেসির মুখোমুখি হতে চান নেইমার স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায়, গৃহশিক্ষক রনির মৃত্যুদণ্ড নেত্রকোণায় তিন নদীর পানি বিপৎসীমার উপরে ‘দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছে নাহিদ ইসলাম: রাশেদ খাঁন সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, শিগগিরই ফিরছেন দেশে গ্রাফিক আর্টস ও মোহাম্মদপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

মোজতবা খামেনির মৃত্যুর খবরে কী বললেন ট্রাম্প

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • / 96

ছবি: সংগৃহীত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা সাইয়্যেদ মোজতবা হোসাইনি খামেনি ‘নিহত’ বা কোমায় আছেন বলে খবর ছড়িয়েছিল। পশ্চিমা মিডিয়াগুলো এই খবর ফলাও করে প্রচার করেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ চর্চা হচ্ছিল। তবে সেই জল্পনার মধ্যে যেন পানি ঢেলে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বিশ্বাস মোজতবা খামেনি জীবিত আছেন। কিন্তু তিনি ‘আহত’ হতে পারেন বলে ট্রাম্পের দাবি।

বৃহস্পতিবার (১২ মার্চ) ফক্স নিউজের উপস্থাপক ব্রায়ান কিলমিডকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই ধারণার কথা জানান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘আমি মনে করি তিনি সম্ভবত বেঁচে আছেন। হয়তো আহত। আমার মনে হয়, তিনি সম্ভবত কোনো না কোনোভাবে জীবিত আছেন।

আরও পড়ুন  ময়মনসিংহের চায়না মোড়ে বাস উল্টে হেলপার নিহত, আহত ৯

এর আগে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির প্রথম বিবৃতি প্রকাশিত হয়। তারও আগে তিনি আহত হয়ে ইরানের একটি হাসপাতালে কোমায় আছেন বলে খবর ছড়িয়ে পড়ে। তবে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রকাশ্যে না আসায় এই খবর আরও জোরাল হয়েছে।

চলতি সপ্তাহের শুরুতে সাইপ্রাসে নিযুক্ত তেহরানের রাষ্ট্রদূত দ্য গার্ডিয়ান সংবাদপত্রকে বলেছিলেন, মোজতবা খামেনি ২৮ ফেব্রুয়ারির হামলায় আহত হয়েছেন। ওই হামলার তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

মোজতবা খামেনির মৃত্যুর খবরে কী বললেন ট্রাম্প

আপডেট সময় ০৪:৫৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

ইরানের নতুন সর্বোচ্চ নেতা সাইয়্যেদ মোজতবা হোসাইনি খামেনি ‘নিহত’ বা কোমায় আছেন বলে খবর ছড়িয়েছিল। পশ্চিমা মিডিয়াগুলো এই খবর ফলাও করে প্রচার করেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ চর্চা হচ্ছিল। তবে সেই জল্পনার মধ্যে যেন পানি ঢেলে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বিশ্বাস মোজতবা খামেনি জীবিত আছেন। কিন্তু তিনি ‘আহত’ হতে পারেন বলে ট্রাম্পের দাবি।

বৃহস্পতিবার (১২ মার্চ) ফক্স নিউজের উপস্থাপক ব্রায়ান কিলমিডকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই ধারণার কথা জানান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘আমি মনে করি তিনি সম্ভবত বেঁচে আছেন। হয়তো আহত। আমার মনে হয়, তিনি সম্ভবত কোনো না কোনোভাবে জীবিত আছেন।

আরও পড়ুন  ট্রাম্পের ব্রিকস দেশগুলোর বিরুদ্ধে ১০০% শুল্ক আরোপের অঙ্গীকার: যুক্তরাষ্ট্র কি পাল্টা প্রতিক্রিয়ার মুখে পড়তে পারে?