ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী

দাবানল পরিদর্শনে ক্যালিফোর্নিয়ায় ট্রাম্প, ফেডারেল সহায়তার প্রতিশ্রুতি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৮:২৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • / 416

ছবি সংগৃহীত

লস অ্যাঞ্জেলেসের দাবানলের তাণ্ডব পরিদর্শনে ক্যালিফোর্নিয়ায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৫ জানুয়ারি) সিএনএন জানায়, দাবানলে ক্ষয়ক্ষতির ভয়াবহতা নিজ চোখে দেখেছেন তিনি।

শুক্রবার (২৪ জানুয়ারি) ট্রাম্প প্যাসিফিক প্যালিসেডস অঞ্চলে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন। এ সময় তিনি ফেডারেল সরকার থেকে ত্রাণ ও পুনর্গঠনের প্রক্রিয়া ত্বরান্বিত করার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি, পানির ব্যবস্থাপনায় ত্রুটি ও রাজ্যের রাজনৈতিক নীতিগুলোর কঠোর সমালোচনা করে ট্রাম্প বলেন, “দাবানলের ভয়াবহতা টেলিভিশনে যা দেখি, তার চেয়ে বাস্তবে অনেক গুণ বেশি বিধ্বংসী। এটি সত্যিই অবিশ্বাস্য।”

আরও পড়ুন  ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি: ‘আজ রাতেই বিলীন হতে পারে আস্ত এক সভ্যতা’

পরিদর্শনের পর স্থানীয় ও রাজ্যের নেতাদের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প নিশ্চিত করেন যে, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ফেডারেল সরকার পূর্ণ সহায়তা দেবে। তিনি বলেন, “লস অ্যাঞ্জেলেসের দাবানল ইতিমধ্যেই আমেরিকার ইতিহাসে অন্যতম ব্যয়বহুল প্রাকৃতিক দুর্যোগ। ক্ষতিগ্রস্ত প্রত্যেকের পুনর্বাসন দ্রুত নিশ্চিত করা হবে।”

দাবানল প্রতিরোধে ব্যবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনার ওপর জোর দেন ট্রাম্প। পাশাপাশি তিনি রাজ্যের নীতিমালায় পরিবর্তনের ওপর গুরুত্ব আরোপ করেন।

নিউজটি শেয়ার করুন

দাবানল পরিদর্শনে ক্যালিফোর্নিয়ায় ট্রাম্প, ফেডারেল সহায়তার প্রতিশ্রুতি

আপডেট সময় ০৭:২৮:২৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

লস অ্যাঞ্জেলেসের দাবানলের তাণ্ডব পরিদর্শনে ক্যালিফোর্নিয়ায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৫ জানুয়ারি) সিএনএন জানায়, দাবানলে ক্ষয়ক্ষতির ভয়াবহতা নিজ চোখে দেখেছেন তিনি।

শুক্রবার (২৪ জানুয়ারি) ট্রাম্প প্যাসিফিক প্যালিসেডস অঞ্চলে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন। এ সময় তিনি ফেডারেল সরকার থেকে ত্রাণ ও পুনর্গঠনের প্রক্রিয়া ত্বরান্বিত করার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি, পানির ব্যবস্থাপনায় ত্রুটি ও রাজ্যের রাজনৈতিক নীতিগুলোর কঠোর সমালোচনা করে ট্রাম্প বলেন, “দাবানলের ভয়াবহতা টেলিভিশনে যা দেখি, তার চেয়ে বাস্তবে অনেক গুণ বেশি বিধ্বংসী। এটি সত্যিই অবিশ্বাস্য।”

আরও পড়ুন  শুল্ক যুদ্ধে উত্তাল বিশ্ববাজার: মূল্যস্ফীতি অস্বীকার ট্রাম্পের, হুমকি চীনের উদ্দেশে