ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী ধরপাকড়: গ্রেফতার ৪ বাংলাদেশি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • / 430

ছবি: সংগৃহীদ

নথিপত্রহীন অভিবাসীদের ধরতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে ব্যাপক অভিযান। নিউইয়র্কের ব্রুকলিনের ফুলটন এলাকা থেকে চার বাংলাদেশিকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)। এদের মধ্যে কেউ পরিচয়পত্র দেখাতে অস্বীকৃতি জানালে সাদা পোশাকের পুলিশ তাদের আটক করে। এ ঘটনায় বাঙালি অধ্যুষিত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রতিশ্রুতি রক্ষায় দেরি করেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শপথ নেওয়ার পরপরই কঠোর পদক্ষেপ নেওয়া শুরু করেন। সংবেদনশীল স্থানগুলো যেমন স্কুল, গির্জা ও হাসপাতালেও অভিযান চালানোর অনুমতি দিয়েছে তার প্রশাসন। এক দশকের বেশি সময় ধরে থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ফলে এই স্থানগুলোতেও এখন অভিবাসীদের গ্রেফতারে কোনো বাধা নেই।

আরও পড়ুন  রাজধানীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা: ১৪ সমন্বয়ক গ্রেফতার

বিশেষজ্ঞরা বলছেন, সংবেদনশীল স্থানগুলোতে অভিযান পরিচালনার এই সিদ্ধান্ত মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সেন্টার ফর ল অ্যান্ড সোশ্যাল পলিসি জানিয়েছে, এই পদক্ষেপ অভিবাসী পরিবার, তাদের সন্তান এবং এমনকি মার্কিন শিশুদের উপরও মানসিক চাপ তৈরি করবে।

ইতিমধ্যে, নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত এলাকাগুলোতে সড়ক ও রেস্তোরাঁয় লোকসমাগম কমে গেছে। বৈধ কাগজপত্রহীন অভিবাসীদের মধ্যে বিরাজ করছে চরম আতঙ্ক।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী ধরপাকড়: গ্রেফতার ৪ বাংলাদেশি

আপডেট সময় ১২:৪০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

নথিপত্রহীন অভিবাসীদের ধরতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে ব্যাপক অভিযান। নিউইয়র্কের ব্রুকলিনের ফুলটন এলাকা থেকে চার বাংলাদেশিকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)। এদের মধ্যে কেউ পরিচয়পত্র দেখাতে অস্বীকৃতি জানালে সাদা পোশাকের পুলিশ তাদের আটক করে। এ ঘটনায় বাঙালি অধ্যুষিত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রতিশ্রুতি রক্ষায় দেরি করেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শপথ নেওয়ার পরপরই কঠোর পদক্ষেপ নেওয়া শুরু করেন। সংবেদনশীল স্থানগুলো যেমন স্কুল, গির্জা ও হাসপাতালেও অভিযান চালানোর অনুমতি দিয়েছে তার প্রশাসন। এক দশকের বেশি সময় ধরে থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ফলে এই স্থানগুলোতেও এখন অভিবাসীদের গ্রেফতারে কোনো বাধা নেই।

আরও পড়ুন  ইংলিশ চ্যানেলে পার হয়ে যুক্তরাজ্যে অবৈধ অভিবাসী ঢল: ২০২৫ সালে নতুন রেকর্ডের শঙ্কা