ঢাকা ০১:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
শিরোনাম :
চট্টগ্রামে অপহরণের দুই দিন পর শিশুকে উদ্ধার, গ্রেপ্তার ৩ তেলাপোকার আন্দোলনের সমর্থনে গানের মুক্তি পেছালেন গায়ক আরমান মালিক তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, প্লাবনের শঙ্কায় নিম্নাঞ্চল জেন-জি বিক্ষোভে উত্তপ্ত ভারত, পাঁচ দাবি তুলে ধরলেন রাহুল গান্ধী তেলাপোকার আন্দোলন ইস্যুতে মুখ খুললেন মোদি ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বললেন লা লিগা সভাপতি গুগলের নতুন নিয়মে ব্যাকআপও গুনবে স্টোরেজ পূর্বশত্রুতার জেরে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা আটকের ঘণ্টা কয়েক পর মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা বেনজীরকে ফেরাতে নীতিগত সম্মতি, অতিরিক্ত তথ্য চেয়েছে দুবাই পুলিশ

১ কোটি ৭৫ লাখ ইনস্টাগ্রাম ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০১:২৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / 1254

ছবি সংগৃহীত

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামের প্রায় ১ কোটি ৭৫ লাখ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে ফাঁস ও শেয়ার করা হয়েছে। সাইবার নিরাপত্তা সংস্থা ম্যালওয়্যারবাইটস জানিয়েছে, ফাঁস হওয়া ডেটাসেটে ব্যবহারকারীর নাম, পূর্ণ নাম, ই-মেইল ঠিকানা, ফোন নম্বর, আংশিক প্রকৃত ঠিকানা এবং অন্যান্য যোগাযোগের তথ্য রয়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

এর ফলে ব্যবহারকারীর গোপনীয়তা ও প্ল্যাটফর্ম সুরক্ষা নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। ম্যালওয়্যারবাইটস জানায়, ফাঁস হওয়া তথ্যের মধ্যে কোনো পাসওয়ার্ড না থাকলেও এই তথ্যগুলো ব্যবহার করে পরিচয় চুরি বা আর্থিক জালিয়াতির মতো অপরাধ ঘটানো সম্ভব।

‘সলোনিক’ ছদ্মনামের এক হ্যাকার গত সপ্তাহে ডার্ক ওয়েবের একটি ফোরামে এই ১ কোটি ৭৫ লাখ তথ্য বিনা মূল্যে উন্মুক্ত করে দেন। এর পর থেকেই বিশ্বের বিভিন্ন অঞ্চলের ব্যবহারকারীরা হঠাৎ করে অসংখ্য ‘পাসওয়ার্ড রিসেট’ ইমেইল পাওয়ার অভিযোগ করছেন। সাইবার নিরাপত্তা বিশ্লেষকেরা ধারণা করছেন, হ্যাকাররা ফাঁস হওয়া ই-মেইলগুলো ব্যবহার করে ব্যবহারকারীদের অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশের চেষ্টা চালাচ্ছে।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

১ কোটি ৭৫ লাখ ইনস্টাগ্রাম ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস

আপডেট সময় ০৭:০১:২৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬