ঢাকা ১০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :

গাজা সিটির দিকে ইসরায়েলের পূর্ণ দখল অভিযান, ৮ লাখ মানুষের জীবন হুমকিতে।

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • / 927

ছবি সংগৃহীত

ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটিতে পূর্ণ সামরিক অভিযান চালানোর অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেটানিয়াহুর সমর্থনে নেওয়া এই সিদ্ধান্ত অনুযায়ী, ইসরায়েলি সেনাবাহিনী শহরটি “দখল” করবে।

যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল গাজা সিটি মূলত এড়িয়ে চললেও এবার সরাসরি সেখানে প্রবেশের পরিকল্পনা করছে।

আরও পড়ুন  ট্রাম্পের গাজা পরিকল্পনার বিপরীতে সৌদির নেতৃত্বে বিকল্প প্রস্তাব উত্থাপন করছে আরব দেশগুলো

গাজা সিটিতে বর্তমানে প্রায় ৮ লাখ ফিলিস্তিনি বসবাস করছেন, যাদের ব্যাপকভাবে সরিয়ে দেওয়ার আশঙ্কা রয়েছে। ইসরায়েলি সেনা প্রধান আয়াল জামির এই পদক্ষেপের বিরোধিতা করে। কারণ এতে গাজায় আটক জিম্মিদের জীবনের ঝুঁকি বাড়বে বলে তিনি সতর্ক করেছেন।

ইসরায়েলের ধারণা, জিম্মিদের একটি অংশ গাজা সিটি ও আশপাশের শরণার্থী শিবিরে রাখা হয়েছে। তবুও, নেটানিয়াহু সম্প্রতি Fox News-কে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্টভাবে বলে, ইসরায়েল “পুরো গাজা দখল” করতে চায়।

এদিকে বর্তমানে গাজার মাত্র ২৫% এলাকা ফিলিস্তিনিদের নিয়ন্ত্রণে রয়েছে, যা এই অভিযানের পর আরও কমে যেতে পারে।

নিউজটি শেয়ার করুন

গাজা সিটির দিকে ইসরায়েলের পূর্ণ দখল অভিযান, ৮ লাখ মানুষের জীবন হুমকিতে।

আপডেট সময় ০৩:২০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫

ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটিতে পূর্ণ সামরিক অভিযান চালানোর অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেটানিয়াহুর সমর্থনে নেওয়া এই সিদ্ধান্ত অনুযায়ী, ইসরায়েলি সেনাবাহিনী শহরটি “দখল” করবে।

যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল গাজা সিটি মূলত এড়িয়ে চললেও এবার সরাসরি সেখানে প্রবেশের পরিকল্পনা করছে।

আরও পড়ুন  গাজার অবরোধ: ইসরায়েলি হামলায় ৬২ ফিলিস্তিনির প্রাণহানী