ঢাকা ১১:০২ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

ইন্দোনেশিয়ায় মেনতাওয়াই দ্বীপপুঞ্জে নৌকাডুবি, নিখোঁজ ১১

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • / 410

ছবি সংগৃহীত

ইন্দোনেশিয়ার মেনতাওয়াই দ্বীপপুঞ্জের সিকাকাপ শহর থেকে তুয়াপেজাতগামী একটি যাত্রীবাহী নৌকা সাগরে উল্টে গেছে। সোমবার (১৪ জুলাই) স্থানীয় সময় সকাল ১১টার দিকে ঘটে এই দুর্ঘটনা। নৌকাটিতে ১৮ জন যাত্রী ছিলেন।

যাত্রাপথে প্রবল ঢেউয়ের মুখে পড়ে নৌকাটি সাগরে উল্টে যায়। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে সাতজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে নিশ্চিত করেছে উদ্ধারকারীরা। বাকিদের সন্ধানে এখনো অভিযান চলছে।

আরও পড়ুন  ইন্দোনেশিয়ায় পাথর খনি ধসে নিহত অন্তত ১০, উদ্ধার তৎপরতা চলছে

ইন্দোনেশিয়া ১৭ হাজারেরও বেশি দ্বীপ নিয়ে গঠিত একটি দ্বীপরাষ্ট্র, যেখানে নৌযান এবং ফেরি পরিবহনের অন্যতম প্রধান মাধ্যম। তবে প্রায়ই দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে দুর্ঘটনা ঘটে থাকে। এসব দুর্ঘটনার পেছনে নৌযানগুলোর নিরাপত্তা মানের শিথিলতা অন্যতম কারণ বলে মনে করেন বিশেষজ্ঞরা।

এর আগে, চলতি বছরের ৩ জুন দেশটির বিখ্যাত বালি দ্বীপের উপকূলে একটি ফেরি ডুবে যায়। ওই দুর্ঘটনায় ৬৫ আরোহীর মধ্যে ১৮ জন নিহত হন এবং ১৭ জন নিখোঁজ রয়েছেন। বাকি ৩০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছিল।

ক্রমবর্ধমান এসব দুর্ঘটনার প্রেক্ষিতে ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা (BMKG) দেশটির জলসীমায় কঠোর আবহাওয়ার সতর্কতা জারি করেছে। সংস্থাটি সমুদ্রপথে চলাচলকারী নৌযানগুলোকে অতিরিক্ত সাবধানতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

সংস্থাটির মতে, চলমান মৌসুমি বাতাস এবং নিম্নচাপের কারণে সাগরে সৃষ্ট জলোচ্ছ্বাস ও প্রবল ঢেউ পরবর্তী সময়েও অব্যাহত থাকতে পারে। ফলে নৌযান চলাচলে বিপদের আশঙ্কা থেকে যাচ্ছে।

দুর্ঘটনাকবলিত নৌকাটির উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকারী দল সম্ভাব্য সকল উপায়ে নিখোঁজদের খোঁজ চালিয়ে যাচ্ছে।

সূত্র: সিএনএ

নিউজটি শেয়ার করুন

ইন্দোনেশিয়ায় মেনতাওয়াই দ্বীপপুঞ্জে নৌকাডুবি, নিখোঁজ ১১

আপডেট সময় ০৩:৪১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

ইন্দোনেশিয়ার মেনতাওয়াই দ্বীপপুঞ্জের সিকাকাপ শহর থেকে তুয়াপেজাতগামী একটি যাত্রীবাহী নৌকা সাগরে উল্টে গেছে। সোমবার (১৪ জুলাই) স্থানীয় সময় সকাল ১১টার দিকে ঘটে এই দুর্ঘটনা। নৌকাটিতে ১৮ জন যাত্রী ছিলেন।

যাত্রাপথে প্রবল ঢেউয়ের মুখে পড়ে নৌকাটি সাগরে উল্টে যায়। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে সাতজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে নিশ্চিত করেছে উদ্ধারকারীরা। বাকিদের সন্ধানে এখনো অভিযান চলছে।

আরও পড়ুন  মার্শাল দ্বীপপুঞ্জ: প্রশান্ত মহাসাগরের ছোট কিন্তু গুরুত্বপূর্ণ রাষ্ট্র