ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নরসিংদীতে ছুরিকাঘাতে পিতাকে হত্যা, অভিযুক্ত ছেলে পলাতক নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ

গা/জা/য় ইসরাইলি হামলায় একদিনেই নিহত ৭৯, মৃত্যু ছাড়াল ৫৬ হাজার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • / 589

ছবি সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি বাহিনীর টানা হামলায় প্রতিদিনই বাড়ছে নিহতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বিমান ও ড্রোন হামলায় আরও ৭৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। চলমান যুদ্ধের প্রায় বিশ মাসে মোট প্রাণহানি ছাড়িয়েছে ৫৬ হাজার।

মঙ্গলবার (২৪ জুন) হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানায়, ইসরাইলের অব্যাহত সামরিক অভিযানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ হাজার ৭৭ জনে। আহত হয়েছেন মোট ১ লাখ ৩১ হাজার ৮৪৮ জন।

আরও পড়ুন  ইসরাইলি হামলায় ইরানে নিহত ১২ পরমাণু বিজ্ঞানী, দাবি আইডিএফের

প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের মার্চে যুদ্ধবিরতির পর ইসরাইল আবারও হামলা জোরদার করে। ওই সময় থেকে এ পর্যন্ত ৫ হাজার ৭৫৯ জন ফিলিস্তিনি নিহত এবং ১৯ হাজার ৮০৭ জন আহত হয়েছেন।

মঙ্গলবার গাজা উপত্যকার বিভিন্ন স্থানে চালানো হামলায় বিপুলসংখ্যক হতাহতের খবর পাওয়া গেছে। ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী এবং প্রত্যক্ষদর্শীদের বরাতে আল জাজিরা জানায়, গাজায় একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে সহায়তার জন্য অপেক্ষায় থাকা সাধারণ মানুষের ওপর ইসরাইলি সেনারা গুলি চালায় ও ড্রোন হামলা চালায়। এতে অন্তত ৫০ জন নিহত হন।

অন্যদিকে, অ্যাসোসিয়েটেড প্রেসের খবরে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য উল্লেখ করে বলা হয়, মধ্য গাজার ওয়াদি সালাহ আল-দিন স্ট্রিটে চালানো এক হামলায় আরও অন্তত ২৫ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন প্রায় ১৪০ জন, যাদের মধ্যে ৬২ জনের অবস্থা আশঙ্কাজনক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে প্রকাশিত এবং আল জাজিরার সানাদ এজেন্সির যাচাই করা ভিডিও ফুটেজে দেখা গেছে, হতাহতদের মরদেহ ও আহতদের গাজা শহরের নিকটবর্তী নুসাইরাত শরণার্থী শিবিরের আল-আওদা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। হাসপাতালের পরিবেশ ছিল চরম বিশৃঙ্খল ও শোকে স্তব্ধ।

প্রতিদিনের মতো মঙ্গলবারও গাজা ছিল বারুদের ধোঁয়া আর কান্নার শহর। আন্তর্জাতিক মহল এখনো কার্যকরভাবে এগিয়ে না এলে, এই মানবিক বিপর্যয় আরও ভয়াবহ রূপ নিতে পারে বলেই আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

গা/জা/য় ইসরাইলি হামলায় একদিনেই নিহত ৭৯, মৃত্যু ছাড়াল ৫৬ হাজার

আপডেট সময় ০৭:০১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি বাহিনীর টানা হামলায় প্রতিদিনই বাড়ছে নিহতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বিমান ও ড্রোন হামলায় আরও ৭৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। চলমান যুদ্ধের প্রায় বিশ মাসে মোট প্রাণহানি ছাড়িয়েছে ৫৬ হাজার।

মঙ্গলবার (২৪ জুন) হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানায়, ইসরাইলের অব্যাহত সামরিক অভিযানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ হাজার ৭৭ জনে। আহত হয়েছেন মোট ১ লাখ ৩১ হাজার ৮৪৮ জন।

আরও পড়ুন  গাজার ত্রাণকেন্দ্রের কাছে ইসরায়েলি হামলায় নিহত ২৭